তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন

ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই

ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুরে একটি ভাঙারির দোকান থেকে মাদ্রাসার বিপুল পরিমাণ সরকারি নতুন পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। রবিবার সন্ধ্যায় শহরের নওহাটা এলাকায় ‘মেসার্স রোকেয়া আয়রন স্টোর’ নামের একটি ভাঙারির দোকানে অভিযান চালিয়ে এসব বই জব্দ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক ও পুলিশ এই অভিযান পরিচালনা করেন। এ সময় ২০২৫ শিক্ষাবর্ষের মাদ্রাসার বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার বই জব্দ করা হয়। 

অভিযানের খবর টের পেয়ে সটকে পড়েন দোকানের মালিক আবদুর রহিম ও কর্মচারীরা। পরে গোডাউনটি সিলগালা করে দেয় প্রশাসন। এলাকাবাসীর অভিযোগ, আবদুর রহিমের মালিকানাধীন ওই দোকানে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো। স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমেদ বলেন, গত বছর বইসংকটের কারণে শিক্ষার্থীরা সব বই পায়নি। অথচ এই চক্রটি নতুন বই লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে। আমরা জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দোকানের ভ্যানচালক তজি মিয়া জানান, মালিকের নির্দেশে তিনি বইগুলো নিয়ে এসেছিলেন। তবে এগুলো সরকারি কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না। সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভ্যানভর্তি নতুন বই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বলেন, বইগুলো জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার বই। বিষয়টি তদন্ত করার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচনের আগে এসপি ওসিদের বদলি হবে লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে এসপি ওসিদের বদলি হবে লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: নির্বাচনের আগে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির দিকনির্দেশনা মূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমার হাতে এসপি ও ওসিদের বদলি পদায়নের ক্ষমতা রয়েছে। তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে। এখানে সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে। উপদেষ্টা জানান আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য কাজ করবে। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নিজ নিজ এলাকায় তাঁরা প্রশিক্ষণ নেবেন। তিনি বলেন নির্বাচন জাতীয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য

আরও পড়ুন
language Change