তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

রেলের টিকিট জালিয়াতি অনলাইনে ১ মিনিটে উধাও

রেলের টিকিট জালিয়াতি অনলাইনে ১ মিনিটে টিকিট উধাও
পাঠক সংখ্যা
638

মিম আক্তার ॥
বাংলাদেশে রেলের অনলাইন টিকিট বিক্রি শুরু হওয়ার ১-২ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাওয়া নিত্যদিনের অভিজ্ঞতায় পরিণত হয়েছে। উচ্চ চাহিদা, বটের (bot) ব্যবহার ও সার্ভারে অতিরিক্ত চাপের কারণে যাত্রীরা টিকিট পাচ্ছেন না । বিশেষ করে উৎসবের মৌসুমে সকাল ৮টায় টিকিট ছাড়ার সাথে সাথেই তা উধাও হয়ে যায়, এমনকি অনেকে ‘সার্ভার এরর’ বা ‘টাইম আউট’-এর শিকার হন।

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আজই ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। আজ ১৭ মার্চের টিকিট পাওয়া যাবে। সার্ভারের ওপর চাপ কমাতে ও টিকিট কেনা সহজ করতে, পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট বেলা ২টা থেকে বিক্রি করা হবে।

প্রতিবারের মতো এবারও ঈদে রেলযাত্রায় শৃঙ্খলা নিয়ে সংশয় যাত্রীদের। কারণ টিকিট সংগ্রহ করেও অনেকের ট্রেনে উঠতে না পারার আক্ষেপ লক্ষ্য করা যায় প্রতি বছরই। এসি বগিতে টিকিট চেকিং করে প্রবেশের ব্যবস্থা করলেও, নন এসি বগিগুলোতে এমন কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।

কয়েকবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কিন্তু প্রতি বছরই জালিয়াতচক্র এনআইডি ব্যবহার করে টিকিট কেটে পরে, সেগুলো কালোবাজারে বিক্রি করার ঘটনা ঘটে। এর সঙ্গে রেলের কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে অতীতে। তাই অনলাইনের এ টিকিট জালিয়াতি রোধ করা বড়ো চ্যালেঞ্জ নতুন সরকারের জন্য।

রেলে শৃঙ্খলা নিশ্চিতে রেলপথ মন্ত্রণালয়ের কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থার কথা প্রতিবার বলা হলেও কার্যত তেমন চোখে পড়ে না। এসব নিয়ে যাত্রীদের অভিযোগের অন্ত নেই।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিক্রি করা হবে ১8 মার্চের টিকিট। এ ছাড়া ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

যাত্রী চাহিদা আকাশচুম্বী হলেও সে তুলনায় সক্ষমতা বাড়াতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রায় প্রতি বছর স্পেশাল ট্রেনের সংখ্যা না বাড়িয়ে ক্রমে কমিয়ে চলেছে রেলপথ মন্ত্রণালয়। এবার এ সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র পাঁচ জোড়ায়। এর আগে ঈদ উপলক্ষ্যে আট জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হয়েছিল। উত্তরাঞ্চলের জন্য একটি বিশেষ ট্রেন দেওয়া হলেও সেটি দেওয়া হয়েছে ঢাকা থেকে দূরবর্তী জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত। তাই রাজধানীতে বসবাসরত উত্তরের যাত্রীরা এর সুবিধা থেকে বঞ্চিত হবেন।

প্রয়োজনীয় লোকোমোটিভের (ইঞ্জিন) অভাবে অতিরিক্ত ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রেলওয়ে-সংশ্লিষ্টরা। ফলে ঈদযাত্রায় বাড়তি ভোগান্তির আশঙ্কা করছেন নিয়মিত ট্রেনযাত্রীরা।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এর সাথে বার বার যোগাযোগ করেও তার মন্তব্য পাওয়া যায়নি এমনকি তার পিএস কেও বার বার কল দিয়ে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ

দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ

মাহতাবুর রহমান: আবুল কালাম আজাদ রাজউকের একজন ইমারত পরিদর্শক। ২০১৮ সালে রাজউকের প্রশ্নবিদ্ধ নিয়োগ পরিক্ষায় তার নিয়োগ হয়। জানাগেছে তার হয়ে অন্য কেউ লিখিত পরিক্ষায় অংশ গ্রহন করলেও ভাইভা দিয়েছেন তিনি । তবে ভাইভা বোর্ডে যারা ছিলেন তাদের খুশি করে চাকুরি বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত এই বিষয় নিয়ে অদৃশ্য কারনে কোন তদন্ত করেনি রাজউক। শেরখালী, শাহজাদপুর সিরাজগঞ্জের মৃত আব্দুল কাদেরের পুত্র আবুল কালাম আজাদ ওরফে জামিল, জন্ম ১৯৮৭ সালে। ডিপ্লোমা ইন ইনঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ করে ২০১৮ সালে যোগদান করেন রাজউকে। এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই তিনি দুর্নীতির রথ চালাচ্ছেন যা এখন অপ্রতিরোদ্ধ হয়ে উঠেছে। জাকির পাটোয়ারী নামে এক ব্যক্তি ২০২৩ সালের ২৮ মার্চ এই আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ

আরও পড়ুন
language Change