তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান

দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান
পাঠক সংখ্যা
638

মো: হাচান আল মামুন, দীঘিনালাঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর দীঘিনালা জোন। শুক্রবার দুপুর ১২ টার দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তানজিম পারভেজ এবং সেনাবাহিনীর দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন তেলের পাম্প ও খুচরা তেলের দোকান পরিদর্শন করা হয়। এসময় তেলের মজুদ পরিস্থিতি, বিক্রয় কার্যক্রম এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানজিম পারভেজ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং বৈদেশিক নানা অস্থিরতা ও সংকটের প্রভাবে জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সম্ভাবনা থাকে। তাই কোনো অসাধু ব্যবসায়ী যেন এই পরিস্থিতির সুযোগ নিয়ে তেল মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার তদারকি করছি। কেউ যদি অবৈধভাবে তেল মজুদ করে বা বেশি দামে বিক্রি করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেনাবাহিনীর দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী বলেন, সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে জ্বালানি তেল সংগ্রহ করতে পারে এবং বাজারে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে তেল বিক্রি এবং কোনো ধরনের অবৈধ মজুদ না করার জন্য সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিক তালুকদার রুমিকে অবিলম্বে মুক্তি দিন : এম আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার॥ সরকারের বানোয়াট ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক তালুকদার রুমির অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ। আজ ১৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন-বিএমএসএফ -এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও এস এম তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ। তিনি বলেন, ২৭ জুলাই রাতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র কার্যনির্বাহী সদস্য ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক রুমিকে বাসা থেকে পুলিশ প্রথমে তুলে নিয়ে যায় কোন ওয়ারেন্ট ছাড়াই। পরে বানোয়াট রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে পাঠায়। রুমি একজন সাহসী সাংবাদিক ও একটি পত্রিকার নির্বাহী সম্পাদক। কোন পরোয়না ছাড়াই তাঁকে বাসা থেকে তুলে নেওয়া প্রমাণ

আরও পড়ুন
language Change