তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী কেশবপুরে উদ্বোধন হলো হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা কতদিন পরপর চুল কাটবেন  চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম গিলে খাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি দাম জানলে চোখ কপালে উঠবে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা জিয়া শিশু কিশোর মেলা' এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন কমিটি বিলুপ্ত ঘোষণা কক্সবাজারে ৩ জনকে গলা কেটে হত্যা তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজউকের হেলাল উদ্দীন সবুজ-ফাতেমা মলির অবৈধ সম্পদের পাহাড় ২৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রাজধানীর সাত পাম্পে বাধ্যতামূলক হলো ফুয়েল পাশ ধনবাড়ীতে পলাতক দুই মাদক আসামি প্রকাশ্যে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক শিক্ষার্থীদের শোক শেখ হাসিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ কোহলির জন্য ক্রিকেট অনুসরণ করেন জোকোভিচ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রবেশপত্র না পেয়ে পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ডিজেল-অকটেন জব্দ ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার অফিস সময় শেষে শুরু অনিয়মের অফিস পূর্ববর্তী সরকারের ভুলে হুমকিতে জনস্বাস্থ্য: স্বাস্থ্যমন্ত্রী একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা সাবেক এমপি শামসুদ্দোহার মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক গরমে ফুটি কেন খাবেন? বিএনপি শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সার্জিস ইসরায়েল আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাপ দেয়নি : ট্রাম্প এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর জরুরি সংবাদ সম্মেলন রাজনীতিতে আমার কেবল শুরু: চমক শেরপুরের ঝিনাইগাতীতে আগাম জাতের বোরো ধান কাটা শুরু মোংলায় ইজিবাইক চাপায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর মৃত্যু

নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন

নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে নারীর প্রতি বৈষম্য ও অমানবিক আচরণের প্রতিবাদ এবং নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় শহরের নামোশংকরবাটী চৌমুহনী রোড সংলগ্ন এলাকায় দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, নারীসহ রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এজন্য নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের চার জেলার দায়িত্বপ্রাপ্ত ও সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছা. আকসানা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সমতা নারী উন্নয়ন সংস্থার সম্পাদিকা আজিজা খাতুন, শিবগঞ্জ উপজেলার শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নাহিদউজ্জামান এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সদস্য ও মুন্নি মোল্লা হোমমেটের স্বত্বাধিকারী মুর্শেদা খাতুন মুন্নি প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস কমিটির উদ্যোগে প্রায় ৩৫ বছর ধরে বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব : বাস্তবতা ও প্রত্যাশা। মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-বর্তমান কাঠামোতে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের নীতিমালা লিখিত করা এবং এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা; সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ও নেতৃত্ব পর্যায়ে নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ ও অর্থবহ ভূমিকা নিশ্চিত করা; নারী সংসদ সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের নীতিমালা প্রণয়ন করা। এছাড়াও সরকারি-বেসরকারি সকল পর্যায়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে নারীর প্রতি অসম্মানজনক, মর্যাদাহানিকর ও অশ্লীল শব্দ, বাক্য বা ভাষা ব্যবহারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

ডেস্ক রিপোর্টঃ আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে। তফসিল অনুযায়ী, সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। চলমান যাচাই-বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। ইসির তথ্য অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনে ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৮১ জনের।

আরও পড়ুন
language Change