তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি

ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মিরপুর এলাকায় ফুটপাত দখল ও নীরব চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের পর কিছুদিন চাঁদা আদায় বন্ধ থাকলেও রমজান শুরুর পর আবারও নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিনহাজুল (ছদ্মনাম) ছয় মাস ধরে মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিস সংলগ্ন ফুটপাতে পারফিউম বিক্রি করছেন। তিনি বলেন, টেবিলের ওপর পণ্য সাজিয়ে বিক্রি করি। কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তারপরও কিছুদিন পরপর ২০০ থেকে ৫০০ টাকা দিতে হয়। কোনো ছাড় নেই।

মিরপুর ১০, ১, ২, ১১, ১২ ও ১৩ নম্বর সেকশন সংলগ্ন বিভিন্ন ফুটপাতে ব্যবসা করা একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী চাঁদা দেওয়ার কথা স্বীকার করেন। কারও অভিযোগ সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, কারও অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের অনুসারীদের বিরুদ্ধে। তাদের ভাষ্য, আগে যারা চাঁদা তুলতেন তারা এখন নেই; নতুন কিছু মুখ চাঁদা নিয়ন্ত্রণ করছেন। মিরপুর-১০ নম্বরের হোপ গলিসংলগ্ন এক ব্যবসায়ী জানান, চাঁদাবাজি কমবেশি সব সময়ই ছিল। কেউ বিদ্যুতের খরচের কথা বলে, কেউ সমিতির কথা বলে টাকা নেয়। ফুটপাতে ব্যবসার বৈধতা না থাকায় নিরুপায় হয়েই টাকা দিতে হয়।

ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন জাগো নিউজকে বলেন, চাঁদাবাজি ও ফুটপাত দখল বন্ধে আমরা কাজ করছি। ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে। সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জোন পরিচালক মো. নাসির উদ্দিন জাগো নিউজকে জানান, ফুটপাতে চাঁদাবাজির তথ্য তারা পাচ্ছেন। নির্বাচন-পরবর্তীসময়ে কিছুদিন বন্ধ থাকলেও পরে আবার চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চিহ্নিত ব্যক্তিদের তালিকা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে বলেও জানান।

অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। ঢাকা-১৬ আসনে সংসদ সদস্য পদে বিএনপির পরাজিত প্রার্থী, টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার নির্বাচনি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, পল্লবী ও রূপনগরে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনসংলগ্ন ফুটপাতে হকারদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় সন্ধ্যার পর ফুটপাতজুড়ে বসছে অর্ধশতাধিক হকার। ফায়ার সার্ভিস থেকে মিরপুর-৬ নম্বর পর্যন্ত এবং বিপরীতে হাসপাতাল ও শপিং কমপ্লেক্স সংলগ্ন ফুটপাত দখল হয়ে যাচ্ছে বিভিন্ন পণ্যের দোকানে।

পল্লবী মেট্রো স্টেশন ও মিরপুর-১১ মেট্রো স্টেশন এলাকায়ও একই অবস্থা। স্টেশনের সিঁড়ির নিচে ফুল, পোশাক, সবজি ও খাবারের দোকান বসছে। কোথাও রিকশার জটলা, কোথাও মোটরসাইকেল পার্কিং-ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে। দুয়ারীপাড়ার বাসিন্দা তানভীর হাসান বলেন, মেট্রোর নিচের ফুটপাত দিয়ে হাঁটার অবস্থা নেই। উপরে ফিটফাট, নিচে সদরঘাটের মতো। সিটি করপোরেশনের দেখা উচিত।

মেট্রোরেলের নিয়মিত যাত্রী শফিক হোসেন বলেন, হকারদের জন্য নির্ধারিত জায়গা থাকলে এ অবস্থা হতো না। হকারদের দাবি, দীর্ঘদিন ধরেই তারা এখানে বসছেন। মাঝে মধ্যে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিন পর আবার বসেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে তারা কাজ করছেন। রাস্তা সংস্কার, লেক সংরক্ষণ ও বাসযোগ্য নগর পরিবেশ গড়তে উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুরঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, আউটডোর টিকিটে অতিরিক্ত টাকা আদায় এবং প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দেওয়ার মতো নানা অনিয়মের চিত্র দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এসব ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হঠাৎ করেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি প্রায় এক ঘণ্টা হাসপাতালে অবস্থান করে পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, অপারেশন থিয়েটার, আউটডোর বিভাগ এবং ওষুধ বিতরণ কার্যক্রমসহ বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালে কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদকে প্রথমে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে তিনি বাসা থেকে দ্রুত

আরও পড়ুন
language Change