তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

শেরপুরে চুরি ও ছিনতাই প্রতিরোধে চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা

পাঠক সংখ্যা
638

এসডি সোহেল রানা শেরপুর থেকেঃ

শেরপুরের নালিতাবাড়ী তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নালিতাবাড়ী থানা পুলিশ কর্তৃক আয়োজিত ভাড়ায় চালিত মোটর সাইকেল, সিএনজি, অটোরিকসা, ইজিবাইক, ভ্যান ইত্যাদি চুরি ও ছিনতাই প্রতিরোধে চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (০২ মার্চ) দুপুর ২:৩০ ঘটিকায় নালিতাবাড়ী থানা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা–বোন-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, একটি স্বাধীন দেশের মানচিত্র উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই স্বপ্ন রূপান্তরের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। ভিশন ২০৪১ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে এগিয়ে চলেছি। এই উন্নতিতে বাধা হয়ে আসছে বিভ্রান্তকারী কিছু দুষ্ট চক্র। আমি অনুরোধ করবো আপনারা এই দুষ্ট চক্রের ফাঁদে পা-দিবেন না। তাদের মধ্যে একটি হলো সর্বনাশা মাদক। আমাদের অবশ্যই এই মাদক থেকে দূরে থাকতে হবে।

তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, এক দুই জন যাত্রী নিয়ে দূরের নির্জন জায়গায় ভাড়ায় গেলে আরো সচেতন হওয়ার আহবান জানান। চুর চক্রের সদস্যরাই ভদ্রবেশী যাত্রী সেজে ছিনতাই করে থাকেন। তাই কোন যাত্রীর আচরণ বা মতিগতি অস্বাভাবিক মনে হলে দ্রুত পুলিশের সহায়তা নেয়ার জন্য তিনি নির্দেশনা দেন।

এ ছাড়াও রাতের বেলা দুরে কোথাও যেতে হলে কৌশলে যাত্রীর নাম ও মোবাইল নাম্বার নিয়ে ষ্ট্যান্ডের সভাপতি বা সেক্রেটারীকে এসএমএস করে জানিয়ে যেতে পারেন। এতে করে কোন ধরনের দুর্ঘটনা হলে আইন শৃঙ্খলা বাহিনী আইনি ব্যবস্থা নিতে পারে।

পুলিশ সুপার মহোদয় বলেন, এক শ্রেণীর চালক আছেন যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
তারা মাদক পরিবহন সহ বিভিন্ন ছিনতাই চক্রের সাথে মিলে তার পরিচিত চালকদেরই ক্ষতি করে চলছে প্রতিনিয়ত।
তাদের সম্পর্কে আপনারাই ভালো জানেন। আপনারাই তাদের প্রতিহত করতে পারবেন নিজেরদের সচেতনতার মাধ্যমে।
সেই সাথে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন।
পুলিশ সব সময় আপনাদের পাশে আছে, থাকবে।

জনাব এমদাদুল হক, অফিসার ইনচার্জ, নালিতাবাড়ী থানা, শেরপুর এর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর;জনাব মোঃ মোকছেদুর রহমান লেবু, উপজেলা পরিষদ, নালিতাবাড়ী, শেরপুর; জনাব আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, মেয়র, নালিতাবাড়ী পৌরসভা, শেরপুর; জনাব এ.এইচ.এম মোস্তফা কামাল, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নালিতাবাড়ী উপজেলা শাখা; জনাব মোঃ ওয়াজ কুরুনী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নালিতাবাড়ী উপজেলা শাখা; জনাব বাবু অরুন চন্দ্র সরকার, সভাপতি, ট্রাক, ট্র্যাংকলড়ি, ক্যাভার্ডভ্যান মালিক সমিতি, নালিতাবাড়ী উপজেলা শাখা; প্রেস ক্লাবের সভাপতিসহ সিনিয়র সাংবাদিক জনাব এম এ আকাম হীরা ও কয়েকজন অটে চালক শ্রমিক।

এছাড়াও চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভায় সকল পর্যায়ের শ্রমিক ভাড়ায় চালিত মোটর সাইকেল, সিএনজি, অটোরিকসা, ইজিবাইক, ভ্যান চালকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টারঃ রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসব উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং। উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করবে ব্যান্ড জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এ বছর দেখানো হবে চিউ ঝ্যাং পরিচালিত চীনা সিনেমা ‘মুন ম্যান’। এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধন হবে। এবারের উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। কর্তৃপক্ষ জানান,

আরও পড়ুন
language Change