তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা

বিআইডব্লিউটিএ প্রশাসনের কান্ড: জাল দরখাস্তের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন!

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ) প্রশাসনে এসব হচ্ছে কি? এ প্রশ্ন আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের। রাষ্ট্রিয় কোষাগার থেকে মোটা অংকের বেতন ভাতা দিয়ে যে সব কর্মকর্তাদের ভোগ বিলাসী জীবন যাপনের ব্যবস্থা করা হচ্ছে তারা কি দায়িত্ব পালন করছেন? তাদের কর্মকান্ডের জবাবদিহিতা নেবার কি কেউ নেই? বিআইডব্লিউটিএর চেয়ারম্যানই বা করেন কি? এই প্রশ্নটির উদ্ভব হয়েছে একজন কর্মচারির বিরুদ্ধে গঠিত ৩ সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটিকে কেন্দ্র করে। দরখাস্তকারীর পরিচয় নিশ্চিত না করেই একটি সরকারী তদন্ত কমিটি গঠন করে সরকারী অর্থ ও শ্রমের অপচয় করার কি কোন অর্থ হয়? হতে পারে না। সরকারী চাকুরী শৃংক্ষলা বিধিমালায় এমন কোন নিয়মও নেই। তাহলে বিআইডব্লিউটিএ প্রশাসন কিভাবে সেই কাজটি করলেন? নাকি একজন নিরীহ কর্মচারিকে চাকুরীচ্যুত করতে কর্মকর্তাদেরই একটি পরিকল্পিত ষড়যন্ত্র? আলোচ্য ঘটনাটি তেমন বলেই মনে হচ্ছে।
অনুসন্ধানে জানাগেছে, বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানব সম্পদ বিভাগ থেকে গত ০৯/০৩/২০২৩ ইং তারিখে ১৮.১১.০০০০.০০৮.৯৯.০০৪.২১.২০৩ নং স্মারকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের বিষয়বস্তু হলো: সংস্থার সাময়িক বরখাস্তে থাকা রেকর্ড কীপার সঞ্জীব কুমার দাস, শীপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউট,চরমুগুরিয়া,বিআইডব্লিউটিএ মাদারীপুর এ ঠিকমত অফিসে উপস্থিত থাকেন কিনা এবং তিনি ব্ল্যকমেইল, চাঁদাবাজী. তদবীর বাণিজ্য,প্রতারণা ইত্যাদি অপরাধ কর্মকান্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন কি না? এ ছাড়া তিনি ঢাকায় থেকে অন্য লোকের মাধ্যমে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা নেন কিনা? এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন সংস্থার চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।
অভিযোগকারী বা দরখাস্তকারী হিসাবে জনৈক মো: আবুল হোসেন মোরাইল নং ০১৭১২-১২ ৪৫ ৯০ উল্লেখ করা হয়। বিষয়টি সাংবাদিকদের নজরে আনলে এ বিষয়ে সর্ব প্রথম অভিযোগটি কে করেছেন তা নিশ্চিত হওয়ার জন্য দরখাস্তে থাকা অভিযোগের মোবাইল নম্বরে এ প্রতিবেদক কল দিলে তিনি কল রিসিভ করেন। তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন তার নাম মরফত আলী ,তিনি আনসার বাহিনীর একজন সদস্য। বর্তমানে তিনি সাভারে ডিউটিরত আছেন। তিনি আরো বলেন,বিআইডব্লিউটিএর কোন কর্মকর্তা বা কর্মচারির বিরুদ্ধে তিনি সরকারের কোন দপ্তরে কোন প্রকার লিখিত অভিযোগ জমা দেন নি। তার অডিও রেকর্ডটি আমাদের সংগ্রহে রয়েছে।
এখন প্রশ্ন হলো: অভিযোগকাররী দরখাস্তে মোবাইল নম্বর উল্লেখ থাকার পরও তার পরিচয় নিশ্চিত না হয়ে এবং দরখাস্তের কোন প্রকার ভিত্তি আছে কি না সেটা যাচাই না করে কিভাবে একজন কর্মচারির বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে ফাইল উপস্থাপন,নোট প্রদান ও তদন্ত কমিটি গঠন করা হলো? তাহলে কি এভাবেই দায়িত্ব পালন করছেন বিআইডব্লিউটিএর প্রশাসন বিভাগের কর্মকর্তারা? এই জাল দরখাস্তের ওপর ভিত্তি করে যে কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে তাদের বিচার করবে কে?
ঘটনাপ্রবাহে মনে হচ্ছে এ ঘটনার নেপথ্যে কর্মবর্তাদের গভীর এক ষড়যন্ত্র রয়েছে। যে কর্মচারীর বিরুদ্ধে জাল দরখাস্তের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিনি একজন সাধারণ কর্মচারী নন। তিনি বিআইডব্লিউটিএ সিবিএ রেজি: নং ১৪৪০ এর নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। দুর্নীতিবাজ কর্মকর্তা ও সিবিএ নেতাদের বিরুদ্ধে সব সময়ই তিনি সোচ্চার ছিলেন। আর সে কারণেই তার বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র করে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত,ঢাকা থেকে মাদারীপুরে বদলী,মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সর্বশেষ তার চাকুরী খেয়ে ফেলার জন্য জাল অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এসব ষড়যন্ত্রে নেপথ্যে আছেন বিআইডব্লিটিএর কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী।
এ বিষয়ে মোবাইল ফোনে কথা বললে মাদারীপুর থেকে সঞ্জীব কুমার দাস বলেন, ‘বিআইডব্লিটিএ সিবিএর তিনি একজন নির্বাচিত নেতা। আমি বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তা ও সিবিএ নেতাদের আক্রোশের শিকার হয়েছি। তারা নানা মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে আমার চাকুরী খেয়ে ফেলার চেষ্টা চালাচ্ছেন। আপনারা তদন্ত করে প্রকৃত সত্য তুলে ধরলে আমি কৃতজ্ঞ থাকব। একই সাথে মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে আমার আকুল আবেদন,তিনি যেন এই ঘটনার সঠিক বিচার করেন। আমি যে তার সুবিচার পাই’।
এ বিষয়ে কথা বলার জন্য বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক কাজী ওয়াকিল নওয়াজকে ফোন দিলেও তিনি ফোন রিসেভ করেন নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় যা রয়েছে

স্টাফ রিপোর্টার॥ জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্যও এক উদাহরণ স্থাপন করেছে। আজ সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর শেষে বক্তৃতায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।      অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই সনদ দিয়ে আমাদের বাংলাদেশ পরিবর্তন হবে। এটা হলো গণঅভ্যুত্থানের দ্বিতীয় অংশ। আমরা পুরোনো কথাবার্তাগুলো পালটে ফেলে নতুন কথাগুলো আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম। সংসদ থেকে শুরু করে সরকার পরিচালনা-অনেকগুলো বিষয়ে আমরা এই পরিবর্তনগুলো নিয়ে আসলাম।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হবো। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন

আরও পড়ুন
language Change