বিনোদন ডেস্কঃ
২০০৭ সালে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব জয়ের পর থেকেই তিনি বিনোদন জগতে তার পথচলা শুরু করেন। র্যাম্প মডেলিং থেকে শুরু করে রুপালি পর্দায় চোরাবালি ছবির মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেন। পেশাদার জীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয় এবং ভক্তদের সঙ্গে নিয়মিত সংযোগ রাখেন।
এবার এক পোস্টে লিখেছেন, এই বয়সে এসে আর জীবনের কিছু অভিজ্ঞতার পর একটা জিনিস বুঝেছি, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আর বেঁচে থাকার মতো একটু আর্থিক স্বচ্ছলতা থাকে, তাহলে জীবনের অনেক ঝড়ঝাপটা সময়ের সাথে মানিয়ে নেওয়া যায়।
তার কথায়, জীবন কখনো আপনাকে অনেক ওপরে তুলে দেবে, আবার কখনো একেবারে নিচে নামিয়ে দেবে। এটা আসলে একটা রোলার কোস্টারের মতো, তাই দুটো অবস্থার জন্যই প্রস্তুত থাকতে হয়। শেষে লিখেছেন, আর একটা কথা মনে রাখা দরকার, জীবনটা খুব ছোট একটা যাত্রা। তাই যতটা সম্ভব এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত। প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত