তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি

কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশালঃ

পটুয়াখালীর কুয়াকাটায় আলোচিত- সমালোচিত এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম মৃধা। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও তার বিরুদ্ধে পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়া, সরকারি জমিতে ঘর উত্তোলন, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য এবং সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্যসহ একাধিক অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বুধবার রাতে কুয়াকাটা পৌর এলাকার বেড়িবাঁধ সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের একটি রেইনট্রি গাছ জসিম মৃধা ও তার লোকজন কেটে সরিয়ে ফেলেন। পরে ওই গাছের কাঠ ঘর নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা আরও অভিযোগ করেন, সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার সঙ্গেও জড়িত রয়েছেন তিনি। তবে সরকারি গাছ কাটার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শ্রমিক দল নেতা জসিম মৃধা বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

এ বিষয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহিদুর রহমান বাবু খানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে বিষয়টি নিয়ে কলাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ বলেন, সরকারি গাছ কেটে নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, অতীতে সাংবাদিকদের “হলুদ সাংবাদিক” বলে অপমান করা এবং এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাতেও তার নাম উঠে এসেছে। এমনকি একটি হত্যা মামলার আসামি হিসেবেও তিনি অভিযুক্ত ছিলেন বলে জানা গেছে

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নৌকা প্রতীক এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাসকে দেওয়া নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া ও মিলাদ

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান  এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস  দলীয়  মনোনয়ন পাওয়ায় আলোচনা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সোমবার   বিকাল ৪টায় নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়  । এসময়  উপস্থিত ছিলেন,প্রার্থী এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের নেতা এ্যাডঃ কাসেম মিয়া, আদাবাড়ীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু হাওলাদার,এ্যাডঃ কমল,নওমালা ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি এ্যাডঃ নুরুল হক বাচ্চু,  সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি  নাসির উদ্দিন  মৃধা, বাউফল উপজেলার সেচ্ছাসেবক লীগের নেতা শাহাবুদ্দিন আকন সহ নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের   নেত্রীবৃন্দ

আরও পড়ুন
language Change