তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড়ে ছয় কেজি গাঁজা সহ সিএনজি চালক আটক প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গল ও রাজনগরে ব্যাপক প্রস্তুতি ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব  বাজারে ফের বাড়ল তেলের দাম বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি ৭নং ওয়ার্ডের সেবক হতে চান: মিজানুর রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান সন্ধ্যার মধ্যে দেশের ঝড়ের আশঙ্কা বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পে-স্কেল, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ

স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদনঃ
দেশের সুপার শপের নামে সকলের কাছে পরিচিত নাম’স্বপ্ন সুপার শপ’ সেই স্বপ্ন এবার ২০২৬ সালের মার্চ মাসে হ্যাকাররা স্বপ্নের সার্ভার থেকে প্রায় ১৫ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করে গ্রাহকের স্বপ্ন ভেঙ্গেছে যাহা সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত তথ্য নিজ হেফাজতে রেখে ফাঁস করে দেয় সেটি ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘনের শামিল। এই অপরাধের জন্য স্বপ্নের মালিক থেকে শুরু করে কর্মচারীদের হতে পারে সর্বোচ্চ ৫ বছর জেল অথবা ৫ লাখ টাকা জরিমানা,অথবা উভয় শাস্তি হতে পারে।
স্বপ্নের গাফেলতির কারনে গ্রাহকের তথ্য ফাঁস হয়ে গেছে। ডার্কওয়েব হয়ে এখন তা ফেসবুক ও বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকের মোবাইল নম্বর, নাম ঠিকানা ও কেনাকাটার তথ্য রয়েছে। গত বছরের এপ্রিল ও মে মাসে কেনাকাটার তথ্য ফাঁস হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
স্বপ্নের এমন গাফেলতির ঘটনায় মামলার উদ্যোগ নিয়েছে অনেক গ্রাহক, অনেকে এরই মধ্য স্বপ্নের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় লিখিত অভিযোগ ও করেছেন। তবে গ্রাহকরা এ ঘটনায় স্বপ্নকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করছেন অনেকে।

জানা গেছে, মোবাইল নম্বর দিয়ে সার্চ দিলে গ্রাহকের নাম ও সকল ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে। বিশেষত এপ্রিল ও মে মাসে কেনা কাটা করা সকলের তথ্য উন্মুক্ত হয়ে গেছে। একটি ওয়েবসাইটে দেখা গেছে, কোন জেলায় কত গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে সেই তথ্য পাওয়া যাচ্ছে। ফেসবুকে এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এজন্য স্বপ্নকেও দায়ী করা হচ্ছে।
আব্দুল্লাহ আল মাসুদ নামের একজন লিখেছেন, ‘ঝযধিঢ়হড়’র কাস্টোমার ডেটা যদি খড়পশইরঃ বা ছরষরহ ৎধহংড়সধিৎব মৎড়ঁঢ় এর মতো ৎধহংড়সধিৎব গ্রুপের হাতে যায় এটা মোটেও হালকা বিষয় না। নাম, ফোন নম্বর, ইনভয়েস, কে কি কিনে এই টাইপ ডাটা থাকলেই যথেষ্ট। টার্গেটেড স্ক্যাম কল, ফিশিং এসএমএস ও আইডেন্টিটি লিকিং—সব করা সম্ভব। আসলে সমস্যা লিক না, সমস্যা ট্রান্সপারেন্সি। ইউজাররা জানেই না তাদের ডেটা সেইফ আছে নাকি অলরেডি ঘুরতেছে। ইউরোপে হলে জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন অনুযায়ী কোম্পানিকে ডিসক্লোজ ও ফাইন দুটোই খেতে হতো।’
আসাদুজ্জামান লিমন নামের একজন লিখেছেন, ‘২০২৫ সালে স্বপ্ন থেকে যারা কেনাকাটা করেছেন তাদের ডাটাবেস ফাঁস হয়েছে। দেখুন আপনিও সেই তালিকায় আছেন কি না?’ ফেসবুকে এমন আরও অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন।

এ ঘটনায় স্বপ্ন বলছে, গত ২০ আগস্ট ২০২৫ তারিখে আন্তর্জাতিকভাবে কুখ্যাত র্যানসমওয়্যার গ্রুপ সদস্যরা স্বপ্ন কর্তৃপক্ষের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে। কিন্তু সাইবার অপরাধীদের এই চরম অযৌক্তিক ও বেআইনি দাবির কাছে ‘স্বপ্ন’ কোনো ধরনের আপস করেনি।
গ্রাহকদের তথ্য সুরক্ষায় পন্যের গুনগত মানের ঘাটতি নিয়ে বারবার দুঃখ প্রকাশ করলেও মানউন্নয়নে স্বপ্ল কোনো রকম পদক্ষেপ নেয়নি।
পূর্বের অভিযোগের সূত্র অনুযায়ী ২০ আগষ্ট ২০১৯ সালে পচা মাছ মজুদ ও বিক্রির দায়ে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় অবস্থিত স্বপ্ন সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২০ মে ২০১৮ সালে স্বপ্ন’র বনানী শো-রুমে পচা গোস্ত, মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও অস্বাস্থ্যকর নানা খাদ্যপণ্য বেশি দামে বিক্রি হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রমাণ পেয়ে এসব পণ্য জব্দ করেন। সেই সাথে ১০ লাখ টাকা অর্থদ- করা হয় স্বপ্নকে।একই শো-রুমে ২০১৬ সালের ১৬ অক্টোবর স্বপ্নের একই শাখাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার অধিদফতর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এর আগেও নানা সময় মেয়াদউত্তীর্ণ পণ্য, পচা মাছ বিক্রির দায়ে জরিমারা গুনেছে স্বপ্ন। ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির মিরপুর আউটলেটে পচা আঙ্গুর বিক্রির চেষ্টার ভিডিও ফেসবুকে আপলোড করেছিলেন একজন ক্রেতা। এটি তখন ভাইরাল হয়। ২০১৬ সালের ৮ নভেম্বর পচা মাছ বিক্রির দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন স্বপ্নের একটি শাখাকে এক লাখ টাকা জরিমানা করে।

২০১৭ সালের ৮ মার্চ একই অভিযোগে রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে স্বপ্নর শাখাকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ২০১৭ সালের ২০ মার্চ স্বপ্নর উত্তরা শাখাকে এক লাখ টাকা জরিমানা করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালত। ঢাকার পাশাপাশি স্বপ্নের সিলেট শাখাও পচা মাংস বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা গুণেছে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি। এই অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদফতর।
অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২০১৬ সালের ১৫ আগস্ট স্বপ্নর খিলগাঁও শাখাকে চার লাখ টাকা জরিমানা করা হয় বিএসটিআইয়ের অভিযানে। কেবল পচা, মেয়াদোত্তীর্ণ বা অবৈধ পণ্য বিক্রি নয়, অতিরিক্ত দাম রাখার দায়ে ২০১৭ সালের ১৮ ডিসেম্বর স্বপ্নর মালিবাগ শাখাকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।
গত ১৪ ফেব্রয়ারী ২০১৮ সালে গাজীপুরে চকোলেটে পোকা থাকায় স্বপ্ন সুপার সপের ম্যানেজারসহ দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে গাজীপুর থানা পুলিশ। এ ঘটনায় প্রতিষ্ঠাণের ব্যবস্থাপনা পরিচালক (মালিক)সহ চারজনের বিরুদ্ধে সন্ধ্যায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়ে ছিলো।
বিগত বছর গুলোতে দেশের বিভিন্ন জেলা স্বপ্ন সুপার শপে বিপুল পরিমাণ পচা বাগদা চিংড়ি ও পুঁটি মাছ মজুদ নিষিদ্ধ প্যাকেটজাত পণ্যও পাওয়ায় ভোক্তা অধিকার জরিমানা করেছে এই সুপার শপ স্বপ্নকে।
অভিযোগ আছে বিভিন্ন সময়ে বাসি খাবার রাখা বা পণ্যের ওজন ও দাম নিয়ে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্বপ্নের বিভিন্ন আউটলেটকে জরিমানা করেছে। খোঁজ নিয়ে আরো জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি ২০১৬, চেইনশপ ‘স্বপ্ন’তে কেনাকাটা করতে গিয়ে এক নারী হেনস্তা ও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে ওই নারীর স্বামী প্রতিষ্ঠানটির মালিবাগ শাখার পাঁচ কর্মীর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় একটি মামলা করেছেন। এ মামলায় পুলিশ আলী নূর রহমান নামে এক কর্মীকে গ্রেপ্তার করে।
তবে ক্রেতারা বলছেন, স্বপ্ন টাটকা, স্বাস্থ্যকর ও কম দামে পণ্য দেয়ার চমকপ্রদ বিজ্ঞাপনের আড়ালে বেশি দামে অবৈধ, নি¤œমানের এবং অস্বাস্থকর পণ্য বিক্রি করে আসছে দীর্ঘদিন থেকেই। মাঝে মধ্যে অভিযানে কিছু অর্থদ- হলেও তা তাদের অপরাধ ও আয়ের তুলনায় খুবই নগণ্য। এ জন্য তারা এসব অভিযানকে একদম পাত্তা দেয় না। অভিযান শেষে পূর্বের রূপে চলে স্বপ্নের বাজারে অবৈধ ব্যবসা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

একযোগে ইসির ৫১ কর্মকর্তা বদলি

ডেস্ক রিপোর্ট: শুরু হয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। দিনক্ষণ নির্ধারণ না হলেও প্রধান নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে মাঠ প্রশাসন ঢেলে সাজাতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় এবার একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ‘পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি করা হলেও তাদের অংশটুকু সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলীকৃত কর্মকর্তারা আগামী

আরও পড়ুন
language Change