তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মান সম্মান ও জীবন রক্ষায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ চান মাগুরার মহম্মদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন!

পাঠক সংখ্যা
638

 

।।রোস্তম মল্লিক।।

সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নের নব জাগরণ ঘটেছে। বাংলাদেশও সে ধারায় সমাসীন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের নারীদের ভাগ্য উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধিতে অন্ত:প্রাণ হয়ে কাজ করছেন। তিনি চান বাংলাদেশের নারীরা বিশ্বময় বিকশিত হোক। অর্থনৈতিক মুক্তিসহ নিজ নিজ প্রতিভার আলোয় আলোকিত করুক পৃথিবী ।
দেশের শাসন ব্যবস্থাসহ সকল স্তরে তারা অবদান রাখুক। আর সে কারণেই প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তিনি নারীদেরকেও সুযোগ দিচ্ছেন। বাংলাদেশের নারীরা আজ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিমান বাহিনীতে কাজ করছেন। জনপ্রশাসনেও তাদের বিস্তৃতি ঘটেছে। মন্ত্রী, সচিব, এমপি,জজ,ম্যাজিস্ট্রেট,ইন্জিনিয়ার,
শিক্ষক,সাংবাদিক,গবেষক,উদ্ভাবক, আইনজীবী, ডাক্তার,ইউএনও, রেল চালক,বিমানের পাইলট প্রভৃতি ক্ষেত্রে তারা আজ গতিময়।
জনপ্রতিনিধি হিসাবেও তাদের গুড পারফরম্যান্স পরিলক্ষিত। দেশ ও জনগনের সেবায় তারা ছুঁটে বেড়াচ্ছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। এমন কি বিদেশের মাটিতেও তারা প্রশংসনীয় কাজ করছেন।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী জাগরণের এই যে ধারা চলছে সেটি বাধাগ্রস্ত করতে একটি মহল বিশেষভাবে তৎপর রয়েছে। তারা ধর্মীয় ফতোয়া দিয়ে নারীর সামগ্রিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছে।
বিশেষ করে যে সব নারী রাজনীতিতে সক্রিয় তাদের পেছনে বাতাসের মত প্রবাহমান এই গোষ্ঠীটি। তারা চায় না নারীর উন্নয়ন বা নারী জাগরণ।
নারীর আত্মশক্তি সম্পর্কেও তারা অজ্ঞান। দেশ ও জনগনের সেবায় অবদান রাখার জন্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ও স্থানীয় সরকার পর্যায়ে নারী আসন বিন্যাস ও সংরক্ষিত করেছেন। যে কারণে নারীরাও আজ জনগনের ভোটে এমপি,মেয়র,চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদানও রাখছেন।
কিন্তু একটি কুচক্রিমহল কিছুতেই নারী প্রগতির এই ধারাকে সহ্য করতে পারছেন না। তারা নারীর অগ্রযাত্রা রোধে নানা প্রতিকূল পরিবেশ তৈরি করছেন।
বিশেষ করে যে সব নারী জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গ্রামে গঞ্জে কাজ করছেন তাদের চরিত্রের ওপর কলংকের দাগ লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
তারা অনুধাবন করছেন না যে একজন নারীর অপমান মানে গোটা নারী জাতির অপমান।
ধর্মীয় অনুশাসনের ভুল ব্যাখ্যা করে তারা ফতোয়া জারির মাধ্যমে নারীর কুসুমাতীর্ণ পথে বাঁধার দেয়াল তুলে দিতে চাইছেন।
তাদের এহেন কর্মকাণ্ড আইনত দন্ডনীয় অপরাধ হলেও তারা ভয় পাচ্ছেন না। নিজেকে সুরক্ষায় রেখে অন্যকে লেলিয়ে দিচ্ছেন সু কৌশলে।
তারা নারী জনপ্রতিনিধিদের সহ্যই করতে পারছেন না। তাইতো তাদের নামে নানা প্রকার অপপ্রচার চালাচ্ছেন। এমনকি সংবাদপত্র, গণমাধ্যম, সোস্যাল মিডিয়া বা ফেসবুকে আপত্তিকর সংবাদ ( কেচ্ছা কাহিনী) চিত্র প্রদর্শন বা স্ট্যাটাস লিখে তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন নারীর প্রগতিতে। তারা অবশ্যই দেশ ও জাতির জন্য হুমকি স্বরুপ ও ক্ষতিকারক। রাস্ট্রীয় উদ্যোগে আইনের আওতায় এনে এদের কঠোর শাস্তির ব্যবস্থা না নিলে এরা গোটা নারী সমাজের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে।
সম্প্রতি মাগুরা জেলার একজন নারী জনপ্রতিনিধি এ রকম নোংরা ঘটনার শিকার হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন। কিন্তু তাতেও তিনি মুক্তি পাচ্ছেন না। প্রভাবশালী একটি গোষ্ঠী সংবাদপত্রে বা গণমাধ্যমে তার নামে নানা অপবাদ বা কুৎসা রটিয়ে তার রাজনৈতিক ভবিষ্যত ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে।
জনমনে ছড়িয়ে দিচ্ছে মানহানীকর তথ্য।
তাদের নানা প্রকার হুমকি ও অপপ্রচারে ঐ নারী জনপ্রতিনিধি লজ্জায় তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে কর্মস্থলে যেতেও ভয় পাচ্ছেন। দুর্বৃত্তরা ছায়ারমত তাকে অনুস্মরণ করছে।
এই নারী জনপ্রতিনিধি হলেন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন। তাকে এলাকার কিছু শয়তান প্রকৃতির প্রভাবশালী লোক,নানাভাবে ভয়ভীতি প্রদর্শন সহ সংবাদপত্র বা গণমাধ্যমে মিথ্যা ও নোংরা সংবাদ প্রকাশ ও প্রচার করার হুমকি দিয়েছে। এখনো দিচ্ছে।
একজন নারী জনপ্রতিনিধির চরিত্র হনন করতে এরা সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমকে ব্যবহার করার হুমকি দিয়ে তার ব্যক্তিগত অধিকার খর্ব এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন।
একজন নারী জনপ্রতিনিধির সম্মান ও জান মাল রক্ষায় আমরা বিষয়টিতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারতকে ৪ ট্রানজিট দিলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক॥ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ব্যবসায়ীদের জন্য চারটি ট্রান্সশিপমেন্ট রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (৪ আগস্ট) ত্রিপুরার একজন মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। তারা জানিয়েছে, বাংলাদেশের অনুমোদন দেওয়া চারটি ট্রানজিট রুট হলো চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর। এক সংবাদ সম্মেলনে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা বলেছেন, ভারতীয় ব্যবসায়ীদের পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের বিষয়ে চুক্তিতে সই করেছে বাংলাদেশ ও ভারত। ত্রিপুরাসহ অন্যান্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য চারটি রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। ত্রিপুরার শিল্প ও বাণিজ্য পরিচালক বিশ্বশ্রী বি বলেছেন, রুটগুলো দিয়ে পণ্য পরিবহনের ভালো সম্ভাবনা রয়েছে। রাজ্যটির বাণিজ্যমন্ত্রী আরও বলেছেন, স্থানীয় পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য নয়টি ‘সীমান্ত হাট’ স্থাপনের পরিকল্পনা করছে ত্রিপুরা। তিনি বলেন,

আরও পড়ুন
language Change