মো: মাসুম বিল্লাহ খুলনাঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা মফস্বল প্রেসক্লাব। সংগঠনের উদ্যোগে আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০:৩০ মিনিটে সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, সদস্য সচিব, খুলনা নাগরিক সমাজ। বাবু কৃষ্ণ নন্দী, সাবেক জামায়াতের এমপি প্রার্থী, খুলনা-১। ইঞ্জিনিয়ার চন্দন সিনহা, সিইও, পাওয়ার সোর্স গ্রুপ ও উপদেষ্টা, প্রেসক্লাব। জনাব এস এম হাফিজুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি।
অ্যাডভোকেট মেহেদী ইনছার, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও জজকোর্ট খুলনা। শেখ ওমর ফারুক, এছাড়া আরো উপস্থিত ছিলেন মফস্বল প্রেসক্লাবের সাংবাদিক মফিজুর রহমান টুকু,বরুণ কান্তি মন্ডল,মোসলে উদ্দিন (খুলনাঞ্চল),সাংবাদিক মনিরুজ্জামান মনির (দৈনিক যশোর বার্তা),
মো: মাসুম বিল্লাহ (মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক সবুজ বাংলাদেশ), গোলাম কিবরিয়া তুহিন,শহিদুল ইসলামক (সময়ের খবর), রাজিব হুমায়ূন রাজু- ( আজকের খবর ও চেয়ারম্যান বিডি নিউজ),শাহ নেওয়াজ (চেয়ারম্যান দুণিতী তালাশ),নিত্যানন্দ মহালদার (দৈনিক নাগরিক ভাবনা ও কেবি টিভি), মীর ফারুক হোসেন ( খবর প্রতিদিন),ইরানী পারভীন ( স্বাধীন চেতা),মারুফা বেগম -( সংবাদ প্রতিদিন পত্রিকা), সোহেল রানা- (বাংলার চেতনা),শামীম আহমেদ (দৈনিক অনির্বান),সরদার সাইদী হাসান বাবু ( দুর্নিতী তালাশ), মো: আতিকুর গোলদার (দৈনিক মানবাধিকার প্রতিদিন), কামরুল ইসলাম,মোঃ রিপন ফকির ( বাংলার দুত),মোঃ রোমেল ( ফাস্ট নিউজ) মো: বদরুজ্জামান খাকী ( দৈনিক ভোরের চেতনা),
অজিত কুমার রায় - ( দৈনিক অপরাধ অনুসন্ধান), সাব্বির আহমেদ( দৈনিক বাংলার সংবাদ),মোঃ তমরিশ বিশ্বাস (খুলনার অর্থনীতি),বাবু অধিকারী (মানবাধিকার প্রতিদিন),মো: ছাব্বির আহমেদ (বাংলাদেশ সময়),আল আমিন ( বাংলার চেতনা),মোঃ খায়রুজ্জামান মঈন ( বিডি নিউজ), মোঃ রিপন হোসেন (দৈনিক বাংলার দূত) অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের সামর্থ্যবান মানুষরা অসহায়দের পাশে দাঁড়ায়। খুলনা মফস্বল প্রেসক্লাব সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এই মহতি উদ্যোগ নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এই সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবে হাসি ঈদের আগমুহূর্তে প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। সুশৃঙ্খলভাবে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে কয়েকশ পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত