তারিখ লোড হচ্ছে...

যশোর বিএডিসি কার্যালয়ে চরম অনিয়ম, একই স্থানে ৭ বছর এক কর্মকর্তা শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ২৮ সদস্যের কমিটি অনুমোদন মাতুয়াইলের পেট কাটা শামীম ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার ৯জনের নাম বাদ দেয়ার সংবাদ সম্মেলন উন্নয়ন ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, মিলবে একাধিক নতুন সুবিধা ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব শিক্ষার্থীদের সুখবর: গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার গেজিল ওয়াল এবার দেশের সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সাংবাদিকের পরিবার কেশবপুরে ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী হুইলচেয়ার,পেয়ে আনন্দ মুখে ফিরল হাসি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায়দের মাঝে সাতক্ষীরা  বিজিবি'র ত্রাণ সহায়তা প্রদান কক্সবাজার উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রাঙামাটিতে পিসিএনপির প্রতিবেদন: অপহরণ, হত্যা ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ খুলনায় চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ভূয়া সাংবাদিক আটক জুলাই নিয়ে আপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: যোগাযোগ মন্ত্রী চাঁদপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব অবহেলা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আম্মারসহ ছাত্রশিবিরের মারধরের শিকার দুই শিক্ষার্থীকে গ্রেফতার পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান

যশোর বিএডিসি কার্যালয়ে চরম অনিয়ম, একই স্থানে ৭ বছর এক কর্মকর্তা

পাঠক সংখ্যা
638

যশোর প্রতিনিধি :রফিকুল ইসলাম সবুজ:

সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৯:০০ টায় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা থাকলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যশোর রিজিওন অফিসে দেখা গেছে ভিন্ন চিত্র। কর্মকর্তা-কর্মচারীরা চলছেন নিজেদের খেয়ালখুশিমতো। অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীই নির্ধারিত সময়ের বেশ পরে কার্যালয়ে আসছেন।

​সরেজমিনে দেখা যায়, সকাল ৯:০০ টা থেকে ৯:২০ মিনিটের মধ্যে হাতেগোনা কয়েকজন কর্মচারী অফিসে এলেও নির্বাহী প্রকৌশলী (সওকা) মাযহারুল ইসলাম কর্মস্থলে আসেন সকাল ৯:৩৮ মিনিটে। তিনি কার্যালয়ে প্রবেশ করার পরই তাঁর দেখাদেখি বাকি কর্মকর্তা-কর্মচারীরা আস্তে আস্তে অফিসে ঢুকতে শুরু করেন।

​দেরিতে আসার কারণ জানতে চাইলে হিসাব কর্মকর্তা রাসেল জানান, তিনি অফিসের ডরমিটরিতে থাকেন এবং নিচে কিছু কাজ থাকায় অফিসে উঠতে কিছুটা সময় লেগেছে।

​দেরিতে প্রবেশের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মাযহারুল ইসলাম বলেন, “পারিবারিক কারণে আজ আসতে একটু লেট হয়েছে।” অন্যদিকে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিলম্বে আসার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, “ওরা তো সাধারণত সঠিক সময়েই আসে, তবে আজ কেন এমন হলো তা আমার জানা নেই।”

​স্বয়ং দেশের শীর্ষ পর্যায় যেখানে নির্ধারিত সময়ে অফিস কার্যক্রম শুরু করেন, সেখানে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

​অফিস সময়ের তোয়াক্কা না করার পাশাপাশি বদলি সংক্রান্ত সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগও উঠেছে এই কার্যালয়ে। সরকারি নীতিমালা অনুযায়ী একজন কর্মকর্তার এক কর্মস্থলে টানা ৩ বছর থাকার কথা থাকলেও সহকারী প্রকৌশলী জাকির হোসেন ২০১৯ সালে এখানে যোগদান করে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৭ বছর ধরে একই পদে বহাল রয়েছেন।

​এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী জাকির হোসেন মুঠোফোনে জানান, “লোকবল সংকটের কারণে আমি এই অফিসে অবস্থান করছি, এর পেছনে অন্য কোনো কারণ নেই।”

​সার্বিক বিষযে বিএডিসি (সেচ)-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে দাপ্তরিক কাজে বরিশালে আছেন। তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না, তবে মাযহারুলকে বলে দেব যেন এভাবে আর ভুল না হয়।”

​সহকারী প্রকৌশলী জাকির হোসেনের ৭ বছর ধরে একই অফিসে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “ওনার চাকরি আগামী মাসেই শেষ হচ্ছে, এ কারণেই আমরা নতুন করে কোনো পদক্ষেপ নিইনি।”

​স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তাদের এ ধরনের অনিয়ম ও দীর্ঘমেয়াদী অবস্থান প্রশাসনিক শৃঙ্খলা এবং সেবা প্রদানের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শৈলকুপা মানবিক উন্নয়ন সোসাইটি সংস্থা”র আড়ালে চলছে মানব পাচার

স্টাফ রিপোর্টার: শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর বাজারে মানবিক উন্নয়ন সোসাইটি নামে একটি বেসরকারি সংগঠন প্রতিষ্ঠা করে তার আড়ালে গড়ে তুলেছে কথিত প্রতারক মেরিন ইঞ্জিনিয়ার বলে পরিচয়দানকারী হাফেজ মোল্লা জাহিদ হাসান মানব পাচারের ব্যবসা। এই প্রতারক জাহিদ হাসান নিজেকে মানবিক উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক বলে দাবি করে। এই সংস্থাকে সে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচয় দিয়ে থাকে। সে বলে যে সে একজন মেরিন ইন্জিনিয়ার । আবার সে নিজেকে হাফেজ বলে দাবি করে। তাই তার নামের আগে সে লেখে হাফেজ মোল্লা জাহিদ হাসান । সে মূলত কোন হাফেজ এবং ইঞ্জিনিয়ার না সেএকজন আন্তর্জাতিক মানব পাচারকারীর সদস্য। এই জাহিদ হাসান রাজবাড়ী জেলার পাংশা থানার হাবাসপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সেখানে বর্তমান ঠিকানা এসে ব্যবহার করত ঢাকার তেজগাঁ থানার

আরও পড়ুন
language Change