মিজানুর রহমান, শেরপুরঃ
শেরপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ (১৬ মার্চ সোমবার) দুপুরে তার দায়িত্ব পেয়ে শেরপুরবাসীর উদ্দেশ্যে দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে সকলের সহযোগিতা চান। একই সাথে তিনি বলেন, আমি প্রশাসক নই আমি সেবক হিসেবে শেরপুরবাসীর সেবা করতে চাই। ইতিপূর্বে এই পরিষদে যারা ছিলেন এবং যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে সেগুলো দেখা হবে। এ পরিষদকে আমি দল-মত নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত রাখবো।
বেলা একটার সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হিসেবে মামুনুর রশিদ পলাশকে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, জাফর আলী, আব্দুল মতিন, শ্রমিক নেতা মোঃ শওকত হোসেনসহ মহিলা দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত