তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অপসারণ হলো খালের অবৈধ বাধ বরগুনায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের শোকসভা প্রতিষ্ঠার ৫১ বছর পর নিজস্ব ঠিকানা পাচ্ছে মোংলা পৌরসভা কুয়াকাটায় যুবদলের কমিটিতে যায়গা না পেয়ে বিক্ষোভ নেতাকর্মীদের কমলগঞ্জে ৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা: রামগতির মাদককারবারী ফারহানের নেপথ্যে নারী চক্র নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামগড়-বলিপাড়া সড়ক যেনো মরণফাঁদ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান নদী বা খালে পলিথিন-বর্জ্য না ফেলার আহ্বান প্রধানমন্ত্রীর নারী আসনে সংসদ সদস্যদের শপথ রোববার টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ২ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে লাভ চীন-রাশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দীঘিনালা-মাইনি সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকা ‎সমুদ্রে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু ‎ ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নারী পুলিশ সদস্যের মরাদেহ উদ্ধার এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা গণপূর্তের ইএম শাখায় প্রকৌশলী আশরাফুল, ঠিকাদার সাইদুল সিন্ডিকেট কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুই দাখিল পরীক্ষার্থী নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি সিলেট পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু

কালও ছিলো কোটিপতি, আজ রাস্তায়

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটে  আগুনে নিঃস্ব হয়ে গেছেন অনেক ব্যবসায়ী। কথা হয় ব্যবসায়ী মাহবুব শেখের সঙ্গে। ওই মার্কেটে রয়েছে তার চারটি দোকান। এসব দোকানের সব মালামাল পুড়ে গেছে। প্রতিটি দোকানে ৩০ লাখ টাকা করে অ্যাডভান্স দেওয়া।   মাহবুব শেখ বলেন, আমার সব শেষ। গতকালও কোটি টাকার বেশি মাল ছিল, আজ শূন্য। কার কাছে কী চাইবো? কাকে কী বলবো জানি না, কিছুই বুঝতে পারছি না বলেই কান্নায় ভেঙে পড়েন এ ব্যবসায়ী।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এসব কথা বলেন এ ব্যবসায়ী। পাশের মার্কেটের গুডলাক সুজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর বলেন, আমাদের এখানে আগুন লাগেনি। তবে নিউ সুপার মার্কেটের ওয়াল ঘেঁষে থাকা মার্কেট হিসেবে ঝুঁকি নিতে চাই না। তাই নিরাপদ দূরত্বে মাল রেখে দিয়েছি।

একই কথা বলেন বিক্রয়কর্মী মাসুম। তিনি বলেন, আমরা মালামাল দোকানের র‌্যাক থেকে নামিয়ে এনেছি। অন্য মার্কেটের ক্ষেত্রে দেখেছি একটা থেকে অপরটাই আগুন লেগেছিল। তাই সতর্ক হতেই মাল নামিয়ে রাখছি।

আগুনের এ ঘটার পেছনে ফুটওভার ব্রিজ ভাঙাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ফুটওভার ব্রিজ ভাঙার সময় শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়, যেটা আর নেভানো সম্ভব হয়নি। আমরা আপাতত ফুটওভার ব্রিজ না ভাঙার দাবি জানিয়েছিলাম। অন্তত রোজার মাসটা বন্ধের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।

কথা হয় ওবায়দুল্লাহ রনি নামের এক ব্যবসায়ীর সঙ্গে। মার্কেটটির দ্বিতীয় তলায় তার পাঁচটি দোকান রয়েছে, যেখানে এক কোটি টাকার মাল ছিল।  রনি বলেন, গত রমজানে ব্রিজ ভাঙার কথা বলেছিল, আমরা রোজায় না ভাঙার কথা বললে সিটি করপোরেশন সায় দিয়েছিল। এখন মাত্র ৭ দিন পর ঈদ, এ সময় কেন ভাঙতে হবে! রোজার পরে ভাঙলেই হতো।

তিনি বলেন, আগুনের খবরে আমরা নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন ফুটওভার ব্রিজ ভাঙার কাজ চলার সময় বিদ্যুতের শর্টসার্কিটে আগুন ধরে যায়।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল। ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন স্বেচ্ছাসেবীরাও।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গৃহায়ন ও গণপূর্ত সচিব হামিদুর ওএসডি, নতুন সচিব নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে ওএসডি করেছে সরকার। তার জায়গায় নতুন সচিব হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা নজরুল ইসলাম ১৯৯৩ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে প্রেষণে নিযুক্ত হন এবং প্রায় তিন বছর সে দায়িত্ব পালনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখেন। এছাড়া তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়; সচিবের একান্ত সচিব পদে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জননিরাপত্তা

আরও পড়ুন
language Change