ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আইবুর রহমান আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে তাকে শহরের শ্যামলী আবাসিক এলাকাস্থ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ ওই এলাকার মো. দুলাল মিয়া ও আফরোজা বেগমের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আকাশ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের পলাতক আসামি।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে শ্যামলী আবাসিক এলাকার বাসা থেকে গ্রেফতার করেছে। একই রাতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে আরও ৮ জন আসামিকে আটক করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, সোমবার দিবাগত রাতে পুলিশের পৃথক অভিযানে ছাত্রলীগের নেতা আকাশসহ ৯ আসামিকেগ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত