রুস্তম ফারাজী, কেশবপুরঃ
যশোরের কেশবপুর উপজেলায় পবিত্র রমজান মাস শেষে পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও মানব সেবার এক অনন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্র সমূহে কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় কেন্দ্রগুলোতে অব্যাহত ছিল জরুরী সেবা কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ সময় ছুটির ভেতরেও মানবিক দিক বিবেচনা করে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরী সেবার কার্যক্রম চালু রাখে কর্তৃপক্ষ।
যাতে করে যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. গোলাম মোক্তাদিরের পরিচালনায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শারমিন শাপলা বলেন, ঈদের ছুটির ভেতর পাঁচজন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা এবং তিনজন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়।
এ ছাড়া ৬০ জন সাধারণ রোগি ও ১৫ জন কিশোর-কিশোরীকে কৈশরকালীন সেবা, পাঁচজন দম্পতিকে আইইউডি, ১৫ জনকে ইনজেকশন, ২৭ জনকে খাবার বড়ি এবং ৪৮ জনকে কনডম সরবরাহ করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা থেকে যাতে কেউ কোন প্রকার বঞ্চিত না হয় সেজন্য ঈদের ছুটির ভেতরেও কর্তৃপক্ষ স্থানীয়ভাবে বিশেষ উদ্যোগে এই সেবা কার্যক্রম জনস্বার্থে এবং জনগণের স্বাস্থ্যসেবার সুরক্ষা পেতে তা প্রদান করা হয়। এবং বাংলাদেশে স্বাস্থ্য সেবা সুরক্ষার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে আরো ত্বরান্বিত করবে বলে মনে হয় এবং পাশাপাশি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ স্বাস্থ্য খাতকে আরো ত্বরান্বিত করে দেশের স্বাস্থ্যসেবার মান আন্তর্জাতিক লেভেলে পৌছাতে হবে এবং এই পথ সুনিশ্চিত করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত