ফিরোজ আহম্মেদ, টাঙ্গাইলঃ
ঈদের পর জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজ সকালে স্থানীয় তিতাস পাম্পে তেল নেওয়ার জন্য অর্ধশতাধিক মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আজ সকাল থেকেই মোটরসাইকেল চালকরা পাম্পে ভিড় জমাতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাইনের দৈর্ঘ্য আরও বৃদ্ধি পায়। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাননি বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী চালকরা জানান, ঈদের পর হঠাৎ করে তেলের সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে এবং যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তারা সবার চাহিদা পূরণ করতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তারা। এদিকে স্থানীয় প্রশাসন বিষয়টি নজরদারিতে রেখেছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত