ফিরোজ আহম্মেদ, টাঙ্গাইলঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে অংশ নিতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে পি এম পাইলট গভর্নমেন্ট স্কুলের ১০ম শ্রেণির ছাত্র আবিদ হাসান। আহত আবিদ হাসানের পিতার নাম আরিফুল ইসলাম। তাদের বাড়ি সখিপুর উপজেলার কানার মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই কিছু সন্ত্রাসী তার ওপর হামলা চালায়, এতে সে গুরুতর আহত হয়।
পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেবিএম খলিলুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত