তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা

খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় শিশু জান্নাতুল মাওয়াকে হত্যার প্রধান আসামি তোতা মিয়াকে (৪৫) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার বাসিন্দা তোতা মিয়া খুলনার লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। ওই দিন দুপুরে তিনি শিশু জান্নাতুল মাওয়াকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তোতা মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি শিশুটিকে সাচিবুনিয়া সুইচগেট এলাকায় নেওয়ার কথা জানান, কিন্তু এরপরই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেন।

এ ঘটনায় ওই দিনই লবণচরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগী পরিবার। পরদিন (২৪ মার্চ) ভোরে আসামির পাঠানো একটি রহস্যজনক ভয়েস বার্তার সূত্র ধরে পুলিশ লবণচরা থানাধীন হরিণটানা গেট সংলগ্ন এলাকা থেকে জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ শিশুটির ব্যবহৃত জুতা ও একটি রশি জব্দ করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনায় শিশুটির পিতা শাহ জালাল বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার গুরুত্ব বিবেচনায় পিবিআই খুলনা জেলা ইউনিট তদন্তের দায়িত্ব গ্রহণ করে। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে তাকে গ্রেফতারকরতে সক্ষম হয়। পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তোতা মিয়া হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতে হাজির করে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুততম সময়ে চার্জশিট দাখিলের চেষ্টা করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লক্ষ টাকা জরিমানা

ইসমাইল মাহমুদঃ জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুডকে ১৬ লক্ষ টাকা জরিমানা করেছে মৌলভীবাজার বিশুদ্ধ খাদ্য আদালত। অনাদায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জরিমানা ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৮ আগস্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত মৌলভীবাজারে মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালত ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আরিফ বিল্লাহ তারেক

আরও পড়ুন
language Change