মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ
দাকোপ-বটিয়াঘাটা খুলনার উপকূলীয় উপজেলা দাকোপ ও বটিয়াঘাটায় এবার তরমুজের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। প্রাকৃতিক দুর্যোগ বড় কোনো বাধা হয়ে না দাঁড়ালে গত কয়েক বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ ফলন হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। মাঠজুড়ে সবুজের সমারোহ সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ গাছে পানি দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ পোকা দমনে ব্যস্ত।
বটিয়াঘাটার দাকোপের বাজুয়া, কৈলাশগঞ্জ ও পানখালী ইউনিয়নের মাঠগুলোতে যেদিকে চোখ যায়, শুধু তরমুজ আর তরমুজ। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় গাছের বৃদ্ধি ফুল ও ফলের পরিমাণ সন্তোষজনক। কৃষকরা জানান: সময়মতো সামান্য বৃষ্টিপাত গাছের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় এবার চাষিরা সার ও কীটনাশক ব্যবহারে অনেক বেশি সচেতন। গত বছর বাজার দর ভালো পাওয়ায় এবার অনেক কৃষক নতুন করে তরমুজ চাষে ঝুঁকেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দাকোপ ও বটিয়াঘাটার মাটি তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। তারা আশা করছেন, লক্ষ্যমাত্রার চেয়েও এবার বেশি ফলন পাওয়া যাবে। এখন শুধু ভালো বাজার দরের প্রত্যাশায় প্রহর গুনছেন উপকূলের হাজারো পরিশ্রমী কৃষক। তারা মনে করছেন, সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ বছর তরমুজ চাষে তারা বড় ধরনের সাফল্যের মুখ দেখবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত