তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। আইন ও বিধিমালায় নবায়নের বিধান থাকলেও তা বর্তমানে বাধ্যতামূলক নয়। তবে পরিচয় যাচাই আরও নির্ভুল ও হালনাগাদ রাখতে বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা নিয়ে কমিশনে আলোচনা চলছে।

ইসি কর্মকর্তাদের মতে, ১৫ বছর একটি দীর্ঘ সময়। এই সময়ে মানুষের চেহারায় স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নিজের চেহারায় পরিবর্তন আনেন, আবার কেউ সার্জারির মাধ্যমে জেন্ডার পরিবর্তন করেন। একই সঙ্গে বয়সের কারণে আঙুলের ছাপের গুণগত মানও কমে যেতে পারে। ফলে ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়। এসব কারণেই এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, কোনো নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনের ২ ধারায় উল্লেখ রয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে কমিশনের কাছে নবায়নের আবেদন করতে হবে। এদিকে জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়েছে, এনআইডি নবায়নের জন্য প্রত্যেক নাগরিক বা প্রয়োজন অনুযায়ী তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

সরাসরি আবেদন করলে বিধি ৮-এর উপবিধি (২) অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে জরুরি বা সাধারণ হিসেবে আবেদন জমা দিতে হবে। আর অনলাইনে আবেদন করলে ফি পরিশোধের রসিদের স্ক্যান কপি ইলেকট্রনিক পদ্ধতিতে জরুরি বা সাধারণ হিসেবে দাখিল করতে হবে। জরুরি আবেদন কমিশনে এবং সাধারণ আবেদন স্থানীয় কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনপত্রের অংশ ‘ক’-তে স্বাক্ষর করে আবেদনকারী বা তার আইনানুগ অভিভাবককে ফেরত দেবেন। অনলাইনের ক্ষেত্রে মোবাইল নম্বর বা ই-মেইলে অংশ ‘ক’ পাঠানো হবে। বিধিমালা অনুযায়ী, জরুরি আবেদন নিষ্পত্তির সময় সাত দিন এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৩০ দিন। জরুরি নবায়নের ফি ১৫০ টাকা এবং সাধারণ নবায়নের ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে নবায়নের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এটা হচ্ছেই। কেউ চাইলে যখন-তখন নবায়ন করতে পারেন; আবেদন করে নতুন এনআইডি নিচ্ছেন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে। বর্তমানে অধিকাংশ নাগরিক এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ডের জন্য আবেদন করেন। সে ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদন ফি ২০০ টাকা এবং জরুরি আবেদন ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার সাধারণ ৩০০ টাকা ও জরুরি ৫০০ টাকা। এরপর প্রতিবার সাধারণ আবেদন ৫০০ টাকা এবং জরুরি আবেদন ১ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে। এ বিষয়ে এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, এখনো বিষয়টি পর্যালোচনার মধ্যে রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ময়মনসিংহের ভালুকায় মেয়ের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার॥ ময়মনসিংহের ভালুকায় মেয়ের হাতে খুন হলেন বাবা শফিকুল ইসলাম (৫৫)। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শফিকুল ইসলামের মেয়ে শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) জোরপূর্বক গরু নিয়ে যাচ্ছিল। এ সময় বাবা শফিকুল ইসলাম তাদের বাধা দেন। তখন মেয়ে-জামাই-নাতিসহ আরও অজ্ঞাত কয়েকজন শফিকুলকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। ঘটনার পর আশপাশের লোকজন শফিকুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার খালাতো ভাই মাখন খন্দকার এলাকাবাসীর সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১১টায় শফিকুলকে

আরও পড়ুন
language Change