তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি

বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে

বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে
পাঠক সংখ্যা
638


স্টাফ রিপোর্টার॥
‎তথ্য সূত্রে জানা যায়,পাইলট সাদিফ হোসন পতিত আওয়ামী লীগের প্রভাবশালী চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এর ছেলে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে তার বাবার ক্ষমতায় ঐ নারী পাইলট কে  শারীরিক, মানসিক নির্যাতন ও অহেতুক হয়রানি করে আসছে।
এবিষয়ে ওই নারী পাইলট জানান,সাদিফ তাকে মৌখিক এবং আচরণগত অসদাচরণের পাশাপাশি, শারীরিকভাবেও আক্রমণ করে,এমনকি একাধিক বার যৌন হয়রানি করার ইশারা ইঙ্গিত করে।এছাড়া  বার বার  অবাঞ্ছিত ফোন কলের মাধ্যমে তাকে ক্রমাগত বিরক্ত করে।এ থেকে পরিত্রাণ পেতে সে তার চিফ অফ ট্রেনিং ক‍্যাপেটন সাজ্জাদ এর কাছে  অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। উল্টো ক‍্যাপটেন সাজ্জাদ তাকে দোষারোপ করে এবং তার  ট্রেনিং নিয়ে সমস্যার জটিলতা তৈরি হবে বলে ভয় দেখায়।

এ বিষয়ে পাইলট সাদিফ হোসেনের মুঠোফোনে ফোন করা হলে সে গণমাধ্যম কর্মীর পরিচয় পেয়ে  ফোন কেটে মোবাইল বন্ধ করে দেয়।

বিমানের ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ২৮৫তম বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে, ২৪ মাসে ধাপে ধাপে মোট ৪৮ জন ক্যাডেট পাইলট নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ প্রতি ছয় মাসে ১২ জন করে চারটি ধাপে এই নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত সভার কার্যবিবরণী বোর্ডের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত।

এই সিদ্ধান্তটি তৎকালীন চিফ অব প্ল্যানিং অ্যান্ড স্কেজিউলিং ক্যাপ্টেন শাহাদাত হোসেনের প্রস্তাবের ভিত্তিতে এবং ফ্লাইট অপারেশনস ডিরেক্টরেটের মাধ্যমে উপস্থাপিত হয়। এটি একটি বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্ত ছিল, কারণ এতে ধাপে ধাপে যোগ্য প্রার্থী বাছাই, প্রতিযোগিতামূলক নিয়োগ এবং প্রশিক্ষণ বিভাগের সক্ষমতার মধ্যে থেকে দক্ষ পাইলট তৈরির সুযোগ নিশ্চিত করা হয়েছিল।

নিয়োগ প্রক্রিয়াটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা ছিল, যাতে যোগ্য প্রার্থীদের বাছাই করা যায় এবং যারা প্রথমবার নির্বাচিত হবে না তারা ভবিষ্যতে আবারও সুযোগ পেতে পারে। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম চলমান রেখে ধাপে ধাপে নতুন পাইলট প্রস্তুত করার পরিকল্পনা ছিল

তৎকালীন CPPS অনুযায়ী, একজন ক্যাডেট পাইলটকে সম্পূর্ণ প্রস্তুত করতে প্রায় এক বছর সময় লাগে। ফলে একসাথে বড় সংখ্যায় ক্যাডেট নিয়োগ দিয়ে তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করা সম্ভব নয়।

কিন্তু পরবর্তীতে ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন চিফ অব প্ল্যানিং অ্যান্ড স্কেজিউলিং হিসেবে দায়িত্ব গ্রহণের পর বোর্ডের এই সিদ্ধান্ত পরিবর্তনের উদ্যোগ নেন। সে সময় তার ছেলে সিপিএল (CPL) অর্জন করেনি, ফলে তিনি নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করতে আগ্রহী ছিলেন যাতে তার ছেলে পরবর্তীতে অংশগ্রহণ করতে পারে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তিনি সাময়িকভাবে গারুদা ইন্দোনেশিয়া থেকে পাইলট নিয়োগ এবং পরবর্তীতে একসাথে বড় সংখ্যায় ক্যাডেট পাইলট নিয়োগের প্রস্তাব দেন। মন্ত্রী তাকে এই প্রস্তাব বোর্ডে উপস্থাপন করে অনুমোদন নেওয়ার পরামর্শ দেন।

এই প্রস্তাবের ফলে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়, ক্রু সংকট তৈরি হয় এবং বিমানের অনেক ফ্লাইট বাতিল করতে হয়। একইসাথে বিদেশি পাইলট (গারুদা ইন্দোনেশিয়া থেকে) যথাযথ যাচাই-বাছাই ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, যেখানে স্থানীয় বাজারে বিশেষ করে B737 পাইলটের প্রাপ্যতা থাকা সত্ত্বেও বৈদেশিক মুদ্রা ব্যয় করা হয়েছে।

তার ছেলে সিপিএল অর্জন করার পর একসাথে বড় সংখ্যায় ক্যাডেট নিয়োগের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে অধিকাংশ প্রার্থীকে অন্তর্ভুক্ত করা যায়। এতে পেশাগত মান ক্ষুণ্ণ হয়েছে এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে ।

উল্লেখযোগ্যভাবে, পূর্বে তিনি নিজেই বলেছেন একজন ক্যাডেট পাইলটকে প্রস্তুত করতে প্রায় এক বছর সময় লাগে, কিন্তু পরবর্তীতে তিনি বোর্ডের ধাপে ধাপে ১২ জন করে নিয়োগের সিদ্ধান্তের বিপরীতে একসাথে বড় সংখ্যায় নিয়োগের পক্ষে অবস্থান নিয়েছিলেন যা তার নিজ বক্তব্যের সাথেও সাংঘর্ষিক ।

উল্লেখ্য যে ক‍্যডেট পাইলট ছাদিফের মা অর্থাৎ ক‍্যাপেটন শাহানা ২০০৪ সালে সিলেটে ফকার-২৮ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ইন কমান্ড হিসেবে নিয়োজিত ছিলেন। উল্লেখ্য যে একই ফ্লাইটে আব্দুল মুয়ীদ চৌধুরি যিনি কিনা পরবর্তী তে বিমানের চেয়ারম্যান ছিলেন তাকে দুর্ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে ককপিট থেকে পাওয়া যায় যা আইন পরিপন্থী। পরবর্তীতে ক‍্যাপটেন ইশতিয়াক গতবছর বিমান চেয়ারম্যান মুইদ চৌধুরির সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে স্বেচ্ছায় অবসরে চলে যাওয়া নিজ স্ত্রী ক্যাপ্টেন শাহানা কে বিমানে অন্তর্ভুক্ত করান। বিমান বিধ্বস্তের মত স্পর্শ কাতর ঘটনার পরও কিভাবে ক‍্যাপেটন শাহানা বিমানে নিয়োগ পেল তা খতিয়ে দেখা উচিত কর্তৃপক্ষের।

ক‍্যাপেটন ইশতিয়াক হোসেন ২০২৪ এর গন অভুথানের সময় ফ‍্যাসিসট আওয়ামী লীগের খুনি শেখ হাসিনার বোন শেখ রেহানা কে লন্ডন থেকে দেশে আনতে বিমান নিয়ে মরিয়া হয়ে যায়। ৩ আগস্ট ২০২৪ সালে নিজের ফ্লাইট না থাকা সত্বেও বদলি ফ্লাইটে নিজের ক্ষমতা (চিফ অব সিডিউলিং)অপব্যবহার করে শেষ মুহূর্তে নিজের নাম লন্ডন ফ্লাইটে অন্তর্ভুক্তির মাধ্যমে শেখ রেহানা কে দেশে নিয়ে আসে আওয়ামী পন্থী এই ক‍্যাপটেন ইশতিয়াক হোসেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফেসবুক আইডির বিরুদ্ধে কদমতলী থানায় জিডি

কবির শাহ্: সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া মেজিস্ট্রেট এবং মাদক সংক্রান্তে বিভিন্ন অসত্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফাহিম আহমেদ সজল নামের এক ব্যক্তি। ভুয়া আইডি জয়বাংলা নামক পেইজ থেকে রেহাই পেতে ২৪ এপ্রিল বৃহস্পতিবার ফাহিম আহমেদ সজল নিজে উপস্থিত হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন। ভুক্তভোগী ফাহিম আহমেদ সজল বলেন, কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নামে মিথ্যা অপপ্রচার করে আসছে। আমি ও আমার পরিবার সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও বিব্রতবোধসহ মানসিকভাবে ভেঙে পড়েছি। জিডির সূত্র ধরে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর জয়বাংলা নামক পেইজ থেকে Md Sajal নামের আইডি কে ছবি বিকৃতি করে মানসম্মান হানিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার

আরও পড়ুন
language Change