তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ

বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে

বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে
পাঠক সংখ্যা
638


স্টাফ রিপোর্টার॥
‎তথ্য সূত্রে জানা যায়,পাইলট সাদিফ হোসন পতিত আওয়ামী লীগের প্রভাবশালী চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এর ছেলে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে তার বাবার ক্ষমতায় ঐ নারী পাইলট কে  শারীরিক, মানসিক নির্যাতন ও অহেতুক হয়রানি করে আসছে।
এবিষয়ে ওই নারী পাইলট জানান,সাদিফ তাকে মৌখিক এবং আচরণগত অসদাচরণের পাশাপাশি, শারীরিকভাবেও আক্রমণ করে,এমনকি একাধিক বার যৌন হয়রানি করার ইশারা ইঙ্গিত করে।এছাড়া  বার বার  অবাঞ্ছিত ফোন কলের মাধ্যমে তাকে ক্রমাগত বিরক্ত করে।এ থেকে পরিত্রাণ পেতে সে তার চিফ অফ ট্রেনিং ক‍্যাপেটন সাজ্জাদ এর কাছে  অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। উল্টো ক‍্যাপটেন সাজ্জাদ তাকে দোষারোপ করে এবং তার  ট্রেনিং নিয়ে সমস্যার জটিলতা তৈরি হবে বলে ভয় দেখায়।

এ বিষয়ে পাইলট সাদিফ হোসেনের মুঠোফোনে ফোন করা হলে সে গণমাধ্যম কর্মীর পরিচয় পেয়ে  ফোন কেটে মোবাইল বন্ধ করে দেয়।

বিমানের ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ২৮৫তম বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে, ২৪ মাসে ধাপে ধাপে মোট ৪৮ জন ক্যাডেট পাইলট নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ প্রতি ছয় মাসে ১২ জন করে চারটি ধাপে এই নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত সভার কার্যবিবরণী বোর্ডের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত।

এই সিদ্ধান্তটি তৎকালীন চিফ অব প্ল্যানিং অ্যান্ড স্কেজিউলিং ক্যাপ্টেন শাহাদাত হোসেনের প্রস্তাবের ভিত্তিতে এবং ফ্লাইট অপারেশনস ডিরেক্টরেটের মাধ্যমে উপস্থাপিত হয়। এটি একটি বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্ত ছিল, কারণ এতে ধাপে ধাপে যোগ্য প্রার্থী বাছাই, প্রতিযোগিতামূলক নিয়োগ এবং প্রশিক্ষণ বিভাগের সক্ষমতার মধ্যে থেকে দক্ষ পাইলট তৈরির সুযোগ নিশ্চিত করা হয়েছিল।

নিয়োগ প্রক্রিয়াটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা ছিল, যাতে যোগ্য প্রার্থীদের বাছাই করা যায় এবং যারা প্রথমবার নির্বাচিত হবে না তারা ভবিষ্যতে আবারও সুযোগ পেতে পারে। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম চলমান রেখে ধাপে ধাপে নতুন পাইলট প্রস্তুত করার পরিকল্পনা ছিল

তৎকালীন CPPS অনুযায়ী, একজন ক্যাডেট পাইলটকে সম্পূর্ণ প্রস্তুত করতে প্রায় এক বছর সময় লাগে। ফলে একসাথে বড় সংখ্যায় ক্যাডেট নিয়োগ দিয়ে তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করা সম্ভব নয়।

কিন্তু পরবর্তীতে ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন চিফ অব প্ল্যানিং অ্যান্ড স্কেজিউলিং হিসেবে দায়িত্ব গ্রহণের পর বোর্ডের এই সিদ্ধান্ত পরিবর্তনের উদ্যোগ নেন। সে সময় তার ছেলে সিপিএল (CPL) অর্জন করেনি, ফলে তিনি নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করতে আগ্রহী ছিলেন যাতে তার ছেলে পরবর্তীতে অংশগ্রহণ করতে পারে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তিনি সাময়িকভাবে গারুদা ইন্দোনেশিয়া থেকে পাইলট নিয়োগ এবং পরবর্তীতে একসাথে বড় সংখ্যায় ক্যাডেট পাইলট নিয়োগের প্রস্তাব দেন। মন্ত্রী তাকে এই প্রস্তাব বোর্ডে উপস্থাপন করে অনুমোদন নেওয়ার পরামর্শ দেন।

এই প্রস্তাবের ফলে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়, ক্রু সংকট তৈরি হয় এবং বিমানের অনেক ফ্লাইট বাতিল করতে হয়। একইসাথে বিদেশি পাইলট (গারুদা ইন্দোনেশিয়া থেকে) যথাযথ যাচাই-বাছাই ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, যেখানে স্থানীয় বাজারে বিশেষ করে B737 পাইলটের প্রাপ্যতা থাকা সত্ত্বেও বৈদেশিক মুদ্রা ব্যয় করা হয়েছে।

তার ছেলে সিপিএল অর্জন করার পর একসাথে বড় সংখ্যায় ক্যাডেট নিয়োগের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে অধিকাংশ প্রার্থীকে অন্তর্ভুক্ত করা যায়। এতে পেশাগত মান ক্ষুণ্ণ হয়েছে এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে ।

উল্লেখযোগ্যভাবে, পূর্বে তিনি নিজেই বলেছেন একজন ক্যাডেট পাইলটকে প্রস্তুত করতে প্রায় এক বছর সময় লাগে, কিন্তু পরবর্তীতে তিনি বোর্ডের ধাপে ধাপে ১২ জন করে নিয়োগের সিদ্ধান্তের বিপরীতে একসাথে বড় সংখ্যায় নিয়োগের পক্ষে অবস্থান নিয়েছিলেন যা তার নিজ বক্তব্যের সাথেও সাংঘর্ষিক ।

উল্লেখ্য যে ক‍্যডেট পাইলট ছাদিফের মা অর্থাৎ ক‍্যাপেটন শাহানা ২০০৪ সালে সিলেটে ফকার-২৮ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ইন কমান্ড হিসেবে নিয়োজিত ছিলেন। উল্লেখ্য যে একই ফ্লাইটে আব্দুল মুয়ীদ চৌধুরি যিনি কিনা পরবর্তী তে বিমানের চেয়ারম্যান ছিলেন তাকে দুর্ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে ককপিট থেকে পাওয়া যায় যা আইন পরিপন্থী। পরবর্তীতে ক‍্যাপটেন ইশতিয়াক গতবছর বিমান চেয়ারম্যান মুইদ চৌধুরির সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে স্বেচ্ছায় অবসরে চলে যাওয়া নিজ স্ত্রী ক্যাপ্টেন শাহানা কে বিমানে অন্তর্ভুক্ত করান। বিমান বিধ্বস্তের মত স্পর্শ কাতর ঘটনার পরও কিভাবে ক‍্যাপেটন শাহানা বিমানে নিয়োগ পেল তা খতিয়ে দেখা উচিত কর্তৃপক্ষের।

ক‍্যাপেটন ইশতিয়াক হোসেন ২০২৪ এর গন অভুথানের সময় ফ‍্যাসিসট আওয়ামী লীগের খুনি শেখ হাসিনার বোন শেখ রেহানা কে লন্ডন থেকে দেশে আনতে বিমান নিয়ে মরিয়া হয়ে যায়। ৩ আগস্ট ২০২৪ সালে নিজের ফ্লাইট না থাকা সত্বেও বদলি ফ্লাইটে নিজের ক্ষমতা (চিফ অব সিডিউলিং)অপব্যবহার করে শেষ মুহূর্তে নিজের নাম লন্ডন ফ্লাইটে অন্তর্ভুক্তির মাধ্যমে শেখ রেহানা কে দেশে নিয়ে আসে আওয়ামী পন্থী এই ক‍্যাপটেন ইশতিয়াক হোসেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি’

বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি

নিজস্ব প্রতিবেদক :রিয়েল এস্টেট খাতে উচ্চাভিলাষী সূচনার পর আজ প্রশ্নের মুখে বনলতা ল্যান্ডমার্ক লিমিটেড। শেয়ার বণ্টনে অনিয়ম, গ্রাহকের কোটি কোটি টাকার হিসাবহীনতা, একই প্রকল্পের নামে পৃথক কোম্পানি খোলা, অডিটে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ—সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুকেন্দ্র দাস। শেয়ার দখলের অভিযোগ: ‘বিনা পুঁজিতে’ ৩ হাজার শেয়ার !কোম্পানির চেয়ারম্যান আহম্মদ আলী খান ফেরদৌস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়ের করা লিখিত অভিযোগে দাবি করেছেন—২০১৮ সালের ১৩ আগস্ট প্রলোভন দেখিয়ে সুকেন্দ্র দাস প্রথমে ১২০০ শেয়ার গ্রহণ করেন। পরবর্তীতে রাজনৈতিক প্রতিকূলতার কারণে চেয়ারম্যান দীর্ঘ সময় দেশের বাইরে থাকাকালে আরও ১৮০০ শেয়ার নিজের নামে নিয়ে মোট ৩০০০ শেয়ারের নিয়ন্ত্রণ নেন—কোনো পুঁজি বিনিয়োগ ছাড়াই।অভিযোগে বলা হয়, ব্যাংক হিসাবও এককভাবে এমডির নিয়ন্ত্রণে চলে যায়। ৩১ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত

আরও পড়ুন
language Change