তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি

এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি

এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি তদন্তের দাবি
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক এনামুল কবিরের ক্ষমতার অপব্যবহার,জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন,মানি লন্ডাারিং প্রক্রিয়ায় বিদেশে অর্থ পাচার,আয়কর ফাঁকি প্রদান, অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি গঠন এবং বিশেষায়িত তদন্ত করার জন্যে সংশ্লিষ্ট দপ্তরসমুহকে নির্দেশনা প্রদানের জন্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের সমীপে আবেদন করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারী-২০২৬ তারিখে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের সমীপে জনস্বার্থে দায়েরকৃত এক আবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী প্রকল্প পরিচালক এনামুল কবির ক্ষমতার অপব্যবহার,অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পে প্রভাব খাটিয়ে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন। সরকারি চাকরিজীবনের সঙ্গে তার সম্পদের বৈধতার মধ্যে স্পষ্ট অসমতা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী ও এলজিইডির প্রকল্প পরিচালক এনামুল কবিরের ঢাকা শহরে রয়েছে একাধিক প্লট ও ফ্লাট। গ্রামের বাড়িতে রয়েছে বিলাশবহুল বাংলো ও খামারবাড়ি। এনামুল কবির ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে কয়েক কোটি টাকার এফডিআর। উপরোক্ত সম্পদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী এলজিইডির প্রকল্প পরিচালক এনামুল কবিরের জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এনামুল কবির ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয় পত্রের বিপরীতে ব্যাংক ব্যালেন্স ও সম্পদের অনুসন্ধান করলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে। অন্যদিকে এনামুল কবির অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকা মানিলন্ডারিং প্রক্রিয়ায় কানাডায় পাচার করে;সেখানে বাড়ি ক্রয় করেছেন। এছাড়া, নির্বাহী প্রকৌশলী এনামুল কবির ও তার পরিবারের সদস্যরা অর্জিত বৈধ-অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদের প্রকৃত তথ্য আয়কর ফাইলে গোপন করে নিয়মিত আয়কর ফাঁকি দিয়ে যাচ্ছেন।

আবেদনে আরো বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী এনামুল কবিরের বিভিন্ন টেন্ডার ও ক্রয় প্রক্রিয়ায় সরাসরি প্রভাব রয়েছে। তিনি ঘনিষ্ঠ ঠিকাদারদের মাধ্যমে এলজিইডিতে পরোক্ষভাবে ঠিকাদারী করছেন। সাড়ে ৬ হাজার কোটি টাকার “জলবায়ু সহনীয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ক্ষুদ্র পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের” প্রকল্প পরিচালক (পিডি) মো. এনামুল কবির ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতায় নিমজ্জিত রয়েছেন। এলজিইডির নিজস্ব ভবন থাকা সত্ত্বেও রাজধানীর শেওড়াপাড়ায় বিলাসবহুল অফিস ভাড়া নেওয়া, নিয়োগ বাণিজ্য এবং শ্যালককে দিয়ে অফিস নিয়ন্ত্রণ করার মত অনিয়ম করে যাচ্ছেন এনামুল কবির । অভিযোগের সত্যতা যাচাইয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে উপসচিব মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত এক চিঠিতে (স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৮.৯৯.০৭১.২৪-১০৮৭) ৩ দিনের মধ্যে ব্যাখ্যা ও তথ্য তলবও করা হয়েছিল।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুযিডাঙ্গা গ্রামের এক সাধারণ ফরিয়া ব্যবসায়ী ইছরাইল হোসেনের ছোট ছেলে এনামুল কবির। পরিবারের আর্থিক অনটনের কারণে একসময় মহাজনের টাকায় পড়াশোনা চলত। কিন্তু চাকরিতে ঢোকার পর থেকেই বদলে যেতে থাকে তার ভাগ্য। দুর্নীতির মাধ্যমে তিনি গ্রামের বাড়িতে রাজকীয় ডুপ্লেক্স বাড়ি নির্মাণসহ শত শত বিঘা জমি কিনেছেন। ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাতায়াত করেন হেলিকপ্টারে। স্থানীয়রা তাকে এখন ডাকেন ‘নতুন জমিদার’ বলে।

সিলেটে নির্বাহী প্রকৌশলী এবং পরবর্তীতে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের স্টাফ অফিসার থাকাকালে এনামুলের বিরুদ্ধে ভুয়া বিল ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। বর্তমান প্রকল্পে যোগদানের পর অনিয়মের মাত্রা আরও বেরে গেছে।

এলজিইডির নিজস্ব বিশাল ভবন থাকা সত্ত্বেও এনামুল কবির রাজধানীর শেওড়াপাড়ার আগোরা ভবনে সম্পূর্ণ অপ্রয়োজনে বাণিজ্যিক হারে তিনগুণ ভাড়ায় নতুন অফিস নিয়েছেন। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই তিনি প্রায় দুই কোটি টাকা ব্যয়ে অফিসটি রাজকীয় ঢঙে সাজিয়েছেন। সাজসজ্জার নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে বিপুল অর্থ লোপাট করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

দায়েরকৃত অভিযোগে আরো বলা হয়েছে,অফিসটি কার্যত নিয়ন্ত্রণ করেন এনামুলের শ্যালক ফরিদ। কোনো সরকারি পদে না থেকেও ফরিদ অফিসের কেনাকাটা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। তার জন্য রয়েছে আলাদা কক্ষ, যেখানে সন্ধ্যার পর বহিরাগতদের নিয়ে আড্ডা চলে। প্রকল্পে আউটসোর্সিং ও কনসালট্যান্ট পদে প্রায় ৫০০ কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রতিটি পদের জন্য ৩ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার পাশাপাশি নিয়োগ পাওয়াদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি এনামুলের আত্মীয়-স্বজন। অনিয়মের অভিযোগে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এনামুল কবির-কে শোকজ করা হয়েছে। বিলাসবহুল অফিস ও অবৈধ নিয়োগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

উত্থাপিত অভিযোগের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক এনামুল কবিরের বক্তব্য জানার জন্যে তার হোয়াটস্এ্যাপে অভিযোগপত্র সম্বলিত বার্তা প্রদান করা হলেও তিনি কোন মতামত প্রদান করেন নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মাদক না পেয়ে বিবাহ রেজিস্ট্রার এক কাজী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

অনলািইন ডেস্কঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌর এলাকায় মেহেদী হাসান (৩৫) নামে বিবাহ রেজিস্ট্রার এক কাজী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে পুঠিয়া পৌরসভা এলাকার কাঠালবাড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে মাদকসেবী ছিলেন। নেশা দ্রব্য না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে তিনি এলাকার মুসলিম বিবাহ রেজিস্ট্রার হিসেবে কাজ করছিলেন। গত কয়েক মাস আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। ফলে পরিবারের সাথে বিভিন্ন সময় ঝামেলায় জড়াতেন তিনি। নিহতের চাচা কামাল হোসেন জানান, মেহেদী এলাকায় বখাটে যুবকদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। রাজশাহীর পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, আত্মহত্যার

আরও পড়ুন
language Change