তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত

মুরাদনগর যুবদলের আহবায়কের পদে সোহেল সামাদ : নেতা-কর্মীদের মাঝে প্রতিক্রিয়া

পাঠক সংখ্যা
638

কুমিল্লা প্রতিনিধি :
জেলার মুরাদনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাবসায়ী সোহেল সামাদ। দলীয় নেতা-কর্মীদের অনেকে জানান, কুমিল্লায় মরাদনগরে স্থানীয় ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত ব্যাবসায়ী সোহেল সামাদ।
সোহেল আওয়ামী লীগের দলীয় নির্বাচন এবং নানা কর্মকাণ্ডের সঙ্গে ছিলেন সক্রিয়। স্থানীয় উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ জেলা এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার অসংখ্য ছবি এখন ফেসবুকে আপলোড রয়েছে।

সম্প্রতি তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের মুরাদনগর উপজেলা শাখার আহবায়কের পদ পেয়েছেন। এতে বিস্মিত হয়েছেন দলীয় অনেক নেতা-কর্মী ও সমর্থকেরা।

এ নিয়ে চলছে এলাকায় ব্যপক সমালোচনা। আলোচিত সমালোচিত এই নেতার বেশ কিছু ছবি ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। হঠাৎ দল বদল করে কীভাবে রাতারাতি এত বড় নেতা হওয়া ও পদ পাওয়া যায় এটার দৃষ্টান্ত খোদ সোহেল সামাদ। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর গ্রামের বাসিন্দা।

গত ২০ সেপ্টেম্বর কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় যুবদল। গঠনতন্ত্র অনুসারে জেলা যুবদল এ কমিটি অনুমোদনের কথা থাকলেও কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ৩১ সদস্যবিশিষ্ট মুরাদনগর উপজেলা যুবদলের কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে মো. সোহেল সামাদকে আহবায়ক, মাসুদ রানাকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সৈয়দ হাসান আহাম্মদকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্য সদস্যদের নিয়ে দলের ভেতরে বাহিরে কারও আপত্তি না থাকলেও আহবায়ক সোহেল সামাদকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

রাতারাতি ভোল পাল্টে তিনি কীভাবে বিএনপির একটি অঙ্গ সংগঠনের এত বড় পদ পেলেন এ নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।

বিএনপির স্থানীয় কর্মীরা জানান, সোহেল সামাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় থাকা অবস্থায় তার ইন্ধনে অনেক নেতাকর্মী পুলিশি হয়রানির শিকার হয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডসহ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাকে এত বড় পদ দিয়ে কেন্দ্রীয় যুবদলের নেতারা তৃণমূলের সঙ্গে বেইমানি করেছেন।

এ বিষয়ে সোহেল সামাদ বলেন, আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। আমি যুবদলের আহবায়ক পদ পাওয়ার কারণে দলের বিদ্রোহী একটি গ্রুপ এসব ছবিই ফেসবুকে ভাইরাল করছে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটি সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন এবং অনুমোদন করার কথা। কিন্তু মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি কীভাবে অনুমোদন পেল আমরা তা জানি না।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারি অর্থে কর্মকর্তাদের বিলাসনগরী

সরকারি অর্থে কর্মকর্তাদের বিলাসনগরী

ডেস্ক রিপোর্ট: ৪ হাজার কোটি টাকা ব্যয়ে হবে ১৫১২ পরিবারের আবাসন ঢাকার নতুন অফিসপাড়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত বিলাসবহুল আবাসন প্রকল্প যেন উন্নত দেশের পাঁচতারকা হোটেলের এক মডেল। বিশাল আয়তনের ১ হাজার ৫১২টি ফ্ল্যাটের মধ্যে চারটি জোনে বিভক্ত আবাসিক ভবনে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। স্কুল, কলেজ, মসজিদ, শপিংমল, লেকপাড় প্লাজা, ব্রিজ, প্লে জোনসহ কমিউনিটি সেন্টার রয়েছে, যার অডিটোরিয়ামের ছাদে রয়েছে সুইমিংপুল। অভ্যন্তরীণ সাজসজ্জা, কিচেন, কেবিনেট, ওয়াল আলমিরা ও ফলস সিলিংয়ের মতো বিলাসিতাও চোখে পড়ার মতো। ৪ হাজার কোটি টাকা ব্যয়ে গড়তে যাওয়া এ প্রকল্পের প্রতিটি রাস্তার বর্গমিটারে হাজার হাজার টাকা খরচ করার আয়োজন চলছে। আধুনিক সিকিউরিটি সিস্টেম, সোলার স্ট্রিট লাইট, ক্লোজড ড্রেন ও উন্নত পানি সরবরাহসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, যা ঢাকার সরকারি আবাসনের এক বিলাসবহুল ছবি ফুটিয়ে তোলে। নথিপত্র

আরও পড়ুন
language Change