তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি

মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশালঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. রমজান আলী ( ২৩ ) নামে এক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হামলার শিকার রমজান আলী উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মো. সোবহান খানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে থাকে। গত ঈদুল ফিতরের সপ্তাহখানেক আগে ছুটি নিয়ে প্রবাস থেকে দেশের বাড়ীতে আসে তিনি।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন, ভুক্তভোগী রমজান আলীর পিতা মো. সোবহান খান। তিনি লিখিত বক্তব্যে সোবহান খান বলেন, গত ২৪ মার্চ বেলা ১১ টার দিকে আমার ছেলে রমজান আলী ও তার স্ত্রী মনজিলা আক্তারকে নিয়ে মকুমা গ্রামের নিজ বাড়ী থেকে মোটরসাইকেলে সুবিদখালী বাজারে কেনাকাটার জন্য রওনা হয়। কাকড়াবুনিয়ার মেলকারবাড়ী পৌঁছলে পূর্বে ওতপেতে থাকা মাহবুব খান, মো. মিঠু খান, বাচ্চু মৃধা, রাকিব মৃধা, শহিদুল, আলী খানসহ আরও কিছু লোক লোহার রড ও লাঠি নিয়ে আমার ছেলে রমজান আলীর মোটরসাইকেল থামিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার ছেলে প্রতিবাদ করিলে তাকে এলোপাতাড়ি চর, থাপ্পড় মারে।

তখন আমার ছেলে প্রাণ ভয়ে দৌড়ে পাশের একটি চা-বিস্কুটের দোকানে ওঠে আশ্রয় নেয়। তারা সেখানে গিয়ে আমার ছেলের উপর এলোপাতাড়ি হামলা করে। এ হামলায় আমার ছেলে গুরুতর আহত হয়। এ সময় আমার ছেলে ও তার স্ত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আমার ছেলেকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে। তখন হামলাকারীরা বিভিন্ন রকম ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার ছেলে রমজান আলীকে গুরুতর আহত অবস্থায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। আমি এ ঘটনায় গত ২৪ মার্চ মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। আমি আসামীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবী জানাই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সারাদেশে নাশকতার ছক সাজাচ্ছে আওয়ামী লীগ

সারাদেশে নাশকতার ছক সাজাচ্ছে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৭ বছর আগস্ট মানেই ছিল আওয়ামী ফ্যাসিস্টদের শোকের মাস। ২০২৪ সালের ০৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মুখে পালাতে বাধ্য হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী প্রধান বাকশালী মুজিব কন্যা শেখ হাসিনা। আওয়ামী শোকের মাস এই আগষ্টেই দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিবাদীরা। অন্তর্বর্তী সরকার হটাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক। বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা, সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আঁটা হচ্ছে কূটকৌশল। পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। ভারতে বসে এ নীলনকশা প্রস্তুত করছেন শেখ হাসিনা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থার তৈরি করা প্রতিবেদনে মিলেছে উদ্বেগজনক এ তথ্য।   গোয়েন্দা সূত্র জানায়, গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে আগামী ৫ আগস্ট। এই দিনেই দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। অস্থিরতা

আরও পড়ুন
language Change