তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদারে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার মো: একরামুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ একরামুল হক নাহিদ, ৫৩ বিজিবির এডি রফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় জ্বালানি সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-জেলার প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সহকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি মজুদের তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন, জেলা ও উপজেলা পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, এবং প্রতিদিন ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে শুধু জরিমানা নয়, প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জেলার সব পেট্রোল পাম্প খোলা রাখা, প্রতিটি ফিলিং স্টেশনের জ্বালানি সরবরাহ, ক্রয়-বিক্রয় ও মজুদের নিয়মিত প্রতিবেদন দাখিল নিশ্চিত করা এবং পাম্পের বাইরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, খোলা বাজারে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোটরসাইকেলে জ্বালানি নিতে হলে বৈধ কাগজপত্র, যেমন-যানবাহনের লাইসেন্স ও চালকের ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জেলা ও উপজেলার সকল ফিলিং স্টেশনে দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ড সংরক্ষণ করতে হবে বলেও জানানো হয়। সভায় গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি, ভিজিল্যান্স টিমের আহ্বায়ক এবং জেলা তথ্য অফিসার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিয়মনীতির তোয়াক্কা না করেই শরীয়তপুরে চলছে ইটভাটা, পরিবেশ হুমকিতে

সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র ইটভাটা স্থাপন করার কারনে বায়ু দূষণে চরম দুর্ভোগে স্থানীয় আবাসিক এলাকার বাসিন্দারা। পরিবেশ অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ৩৭টি ইটভাটা রয়েছে। এসব ভাটার মধ্যে শুধুমাত্র ১০টি ভাটার পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি ২৭টির নেই। এরপরও এগুলো চলছে। গাছপালার সবুজ অরণ্যের মাঝেই গড়ে তোলা হয়েছে অবৈধ এ সব ইটভাটা। নিয়মনীতির তোয়াক্কা না করে ভাটা গড়ে তোলার প্রতিযোগিতা চলছে জেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নেই। এসব ভাটায় ইট তৈরিতে ব্যবহার হচ্ছে আবাদি জমির টপ সয়েল। আবাদি জমি ও আবাসিক এলাকায় ইটভাটা গড়ে তোলার পর ছাড়পত্র নিতে সংশ্লিষ্ট দপ্তরে চলছে ভাটা মালিকদের  দৌড় ঝাঁপ।  স্থানীয়দের অভিযোগ, ভাটার ভয়াবহ দূষণে স্বাস্থ্যঝুঁকিসহ গাছে  দেখা দিয়েছে ফলন বিপর্যয় ও নানা রকমের মোড়ক। অক্টোবরের শেষ থেকে পুরোদমে ইট

আরও পড়ুন
language Change