তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ

ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী

ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুরঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া গ্রামে পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ করে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গ্রামজুড়ে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার দুপুরিয়া সেতুর নিচ দিয়ে পশ্চিম দিকের পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির পানি দীর্ঘদিন ধরে একটি ঝোড়ার মাধ্যমে পূর্বদিকে প্রবাহিত হয়ে আসছিল। স্থানীয়দের মতে, এটি ছিল এলাকার প্রধান পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ। কিন্তু সম্প্রতি হাফেজ আব্দুল জলিলের বাড়ির পূর্ব পাশে সেই পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন মৃত উছিম উদ্দিনের ছেলে আবুল হাশেম উকিল। অভিযোগ রয়েছে, গ্রামবাসীর বাধা উপেক্ষা করে তিনি জোরপূর্বক ওই স্থানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। ফলে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা থেকে আসা পানি এখন আর স্বাভাবিকভাবে বের হতে পারছে না। এতে করে জমে থাকা পানি আশপাশের ফসলি জমি প্লাবিত করার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের মতে, এতে শত শত হেক্টর জমির ফসল পানিতে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং তাদের বাড়তি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

শুধু কৃষিজমিই নয়, পাহাড়ি ঢলের পানি আশপাশের বসতবাড়িতে প্রবেশ করে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে। ধানশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রতিনিধিকে জানান, বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। গ্রামবাসীরা অভিযোগ করেন, দেয়াল নির্মাণের সময় তারা একাধিকবার বাধা প্রদান করলেও অভিযুক্ত ব্যক্তি তা আমলে নেননি। পরবর্তীতে আঃ বারিকসহ প্রায় ৭০ জন এলাকাবাসী স্বাক্ষর দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

এ বিষয়ে স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা বাড়ছে। দুপুরিয়া গ্রামের বাসিন্দারা বলেন, বর্ষা শুরু হলে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যাবে। আমাদের ঘরবাড়ি, ফসল সবকিছুই ঝুঁকির মধ্যে পড়বে। দ্রুত দেয়াল অপসারণ না করা হলে বড় ধরনের ক্ষতি অনিবার্য। এ পরিস্থিতিতে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অবিলম্বে দেয়াল অপসারণ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রাণিসম্পদ অধিদপ্তরের পিডি ডা: মো: আনিছুর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

স্টাফ রিপোর্টার: প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পিডি ডা: মো: আনিছুর রহমানের বিরুদ্ধে প্রকল্পের কোটি কোটি টাকা আত্ম্সাতের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগটি বর্তমানে দুদকের যাচাই বাছাই সেলে রয়েছে। অচিরেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন। দুদকের অভিযোগের বর্ণনায় জানাগেছে, সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পিডি ডা: মো: আনিছুর রহমান দুর্নীতির আশ্রয় নিয়ে নানা কৌশলে প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছেন। বর্তমান প্রকল্পের স্টেমিটেড কস্ট ২২০ কোটি টাকা। মেয়াদ ৩০/০৬/২০২৩ ইং পর্যন্ত। অদ্যাবধি প্রকল্পের অগ্রগতি মাত্র ২০-২৫% । তিনি মুল কাজ না করে কেবল ডিপিপি সংশোধন ও কেনাকাটায় ব্যস্ত। অথচ: কাজগুলো করার কথা ছিলো প্রকল্পের অবকাঠামো উন্নয়নের কাজ শেষ করার পর। তিনি অনুমোদিদ এপিপি অনুযায়ী ৪০ কোটি টাকার দরপত্র আহবান করেছেন। যেমন: ভবিষ্যতে নির্মিত হবে ভবনের

আরও পড়ুন
language Change