মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে নিখোঁজ ফেরিওয়ালা মো. রফিকুল ইসলামের সন্ধানে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
রবিবার (০৫ এপ্রিল) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রফিকুল ইসলামের স্ত্রী মোছাম্মদ হাবিবা আক্তার জানান, তার স্বামী রফিকুল ইসলাম পেশায় একজন ফেরিওয়ালা। ফেরি করে উপার্জন করেই চলতো তাদের সংসার।
তিনি আরো বলেন, গত ৮ মার্চ ২০২৬, রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে তিনি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।
এ ঘটনায় পরদিন খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী। কিন্তু দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা যায়, নিখোঁজ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় বসবাস করছিলেন। সংবাদ সম্মেলনে রফিকুল ইসলামের দ্রুত সন্ধান পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন তার পরিবার।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত