তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেফতার যুবদল নেতার অর্থায়নে কাঠের পুল মেরামত জরিমানার পরও নির্দেশনা অমান্য প্রভাবশালীদের দৌরাত্ম্য অব্যাহত শ্রীমঙ্গল হাসপাতাল থেকে উদ্ধার হলো কালনাগিনী সাপ বরগুনায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস খাগড়াছড়ি জেলা পরিষদের জমকালো শোভাযাত্রা খোকন হত্যার প্রতিবাদে রাস্তায় এলাকাবাসী, মানববন্ধন ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ফের নেইমারের অস্ত্রোপচার ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী

জরিমানার পরও নির্দেশনা অমান্য প্রভাবশালীদের দৌরাত্ম্য অব্যাহত

জরিমানার পরও নির্দেশনা অমান্য প্রভাবশালীদের দৌরাত্ম্য অব্যাহত
পাঠক সংখ্যা
638

ফিরোজ আহম্মেদ টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে প্রশাসনের অভিযানের মাত্র একদিন পরই পুনরায় চালু হয়েছে লাইসেন্সবিহীন অবৈধ করাতকল। এতে প্রশাসনের কার্যকারিতা ও আইন প্রয়োগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

গত ২ এপ্রিল দুপুরে কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে অবস্থিত চারটি করাতকলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা। অভিযানে করাতকলগুলোর বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি প্রমাণিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার মালিককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম চালু রাখলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেয় প্রশাসন।

তবে সরেজমিনে ৫ এপ্রিল আউলিয়াবাদ বাজার ঘুরে দেখা যায়, অভিযানের পরদিনই আবারও আগের মতোই চালু হয়েছে এসব অবৈধ করাতকল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এসব করাতকল পরিচালনা করে আসছে।

জানা গেছে, প্রায় ১৭ বছর ধরে আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি ধূসর আক্তার হোসেন ওরফে মোশাররফ, সেলিম, আলম ও স্বপন-এই অবৈধ করাতকলগুলো পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে কাঠ চিরাই করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামকে মুঠোফোনে অবহিত করা হলে তিনি বলেন, আপনি এসিল্যান্ডকে জানান, আমি বিষয়টি দেখছি।

এদিকে, অবৈধ করাতকলের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি। একই সঙ্গে পরিবেশ ও বনসম্পদ ধ্বংসের ঝুঁকিও বাড়ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই – আমিনুল হক

স্টাফ রিপোর্টার : ঈদ পরবর্তী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রতীক্ষিত মেগা ফাইনাল।চাঁদপুর, মতলব উত্তর,ইমামপুর পল্লী মঙ্গল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও উপভোগ করেন সাবেক সাফ জয়ী অধিনায়ক, তরুণদের আইকন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। সংক্ষিপ্ত এক বক্তব্যে জনাব আমিনুল হক এলাকাবাসীকে শুভেচ্ছাবার্তা সহ আগামী নির্বাচন নিয়ে বর্তমান ইউনুস সরকার প্রণীত নির্বাচনী রোডম্যাপ নিয়ে সমালোচনা করে বলেন বাচ্চাদের পরীক্ষা, ভরা বর্ষা এবং পবিত্র মাহেরমজান মাথায় নিয়ে কিভাবে এপ্রিলে সুষ্ঠু ও আনন্দমুখর নির্বাচন সংগঠিত হতে পারে এটা বোধগম্য নয়। তার উপস্থিতিতে মাঠে ও আশপাশে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মতলব উত্তর এর সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাকে ঘিরে অসাধারণ উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করে।

আরও পড়ুন
language Change