তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পাঠক সংখ্যা
638

জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সালেহা আক্তার (১৮) নামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৮এপ্রিল) ভোররাতে উপজেলার ফকিরের বাজার বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, যৌতুকের দাবিতে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।নিহত সালেহা আক্তার গাজীপুরের জয়দেবপুর এলাকার আলাউদ্দিনের মেয়ে। অভিযুক্ত স্বামী নাইম মিয়া বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সালেহার ভাই আরিফ ও শাহিন অভিযোগ করেন, প্রায় আট মাস আগে নাইম ও সালেহা প্রেম করে বিয়ে করেন। নাইম আগে গাজীপুরে তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। বিয়ের পর থেকেই তিনি বিভিন্ন সময় সালেহার পরিবারের কাছে টাকা দাবি করতেন। গত ঈদুল ফিতরের আগে ৩০হাজার টাকা এবং পরে আরও ২০হাজার টাকা তাকে দেওয়া হয়েছিল। সম্প্রতি তিনি আবারও টাকার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।

নিহতের ভাই আরিফ বলেন, গত রাতে নাইমের পরিবার ফোন দিয়ে জানায় নাইম বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। কিন্তু ভোরে পুলিশের কাছে খবর পাই আমার বোন মারা গেছে। এটা নিশ্চিত পরিকল্পিত হত্যা। যৌতুকের জন্য আমার বোনকে মেরে এখন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার নাটক সাজানো হচ্ছে।

অন্যদিকে, নাইমের স্বজনদের দাবি, বাড়িতে স্বামী-স্ত্রী একাই ছিলেন। রাতে হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পান। সেখানে গিয়ে দেখেন একজন আরেকজনের ওপর পড়ে আছেন। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সালেহাকে মৃত ঘোষণা করেন এবং নাইমকে ভর্তির পরামর্শ দেন।

বুধবার সকালে সালেহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে তার স্বজনরা ভিড় জমান। এসময় হাসপাতালে চিকিৎসাধীন নাইমকে দেখে নিহতের পরিবার ক্ষোভ প্রকাশ করে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, যেহেতু ঘটনাটি রাতে ঘটেছে এবং ঘরে শুধু তারা দুজনই ছিল, তাই ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এটি হত্যা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা

আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা

স্টাফ রিপোর্টারঃ অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। বুধবার রাত দুইটার দিকে নওয়াপাড়া বাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত দুইটার দিকে নওয়াপাড়া বাজারের কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার জন্য পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়

আরও পড়ুন
language Change