হাফিজ খান,বরিশাল ব্যুরোঃ
অদ্য বুধবার (০৮ এপ্রিল, ২০২৬ খ্রিঃ) ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়।
সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন জনাব মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় মার্চ/২৬ মাসের ভোলা জেলায় কর্মরত অফিসারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন। এসময় বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের ভোলা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ মেহেদী হাসান (চরফ্যাশন সার্কেল), ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা গোয়েন্দা শাখা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত