তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। নাট্যকার ও চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন। এখন দূর দেশে আঁকাআঁকি নিয়েই অধিক সময় কাটান। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিপাশা।

কয়েক দিন আগে একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন বিপাশা হায়াত। এই আলাপচারিতায় নানা বিষয়ে কথা বলার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় নিয়ে নানা ঘটনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। সঞ্চালক জানতে চান ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রস্তাব এবং সেই সময়ে বলিউড থেকেও প্রস্তাব পাওয়ার বিষয়ে।

জবাবে বিপাশা হায়াত জানান বলিউডের যে প্রস্তাব এসেছিল সেটি এত আগে নয় আরও পরে। বলিউডের সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। সিনেমাটির নাম মনে করতে না পারলেও যে লোক ফোন করেছিলেন তার ফোন নম্বর এখনো বিপাশার ফোনে সেভ করা আছে এবং তার সঙ্গে কয়েকবার কথাও হয়েছে বলে জানান তিনি।

বলিউড সিনেমার প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করে বিপাশা হায়াত জানান তখন তার মনে হয়েছিল তিনি তার দেশের মানুষকে কখনো ছোট করবেন না। তার দেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসে এবং দর্শকরা যেভাবে নিয়েছেন সেই দর্শক যদি দেখেন ওখানে যাওয়ার জন্য যেনতেন একটি চরিত্রে অভিনয় করছেন আসলে তিনি তা করতে পারেন না

বিপাশা তার ভাবনা আরও খানিকটা ব্যাখ্যা করে জানান তারকা নয় বরং তিনি পাবলিক ফিগার বলছেন। এই পাবলিক ফিগার হয়ে ওঠার অনেক বড় একটি দায়িত্ব রয়েছে এবং প্রত্যেকটি কাজের মাধ্যমে এই দায়িত্ববোধ বহন করা উচিত যা তিনি বহন করতে চান। মানুষের ভালোবাসা ভীষণ স্বর্গীয়। এই পৃথিবীতে যত যুদ্ধবিগ্রহ কোন্দল ও মারামারি কাটাকাটি সবই ভালোবাসার অভাবে। সুতরাং মানুষের ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান এবং এ জায়গা থেকে তার মনে হয়নি বাংলাদেশের চাইতে ওখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন।

টিভি পর্দার সেই প্রিয় বিপাশা হায়াতকে এখন আর অভিনয়ে দেখা যায় না বললেই চলে। প্রিয় তারকাকে অভিনয়ে না পেয়ে দর্শকদের মনেও খানিকটা অভিমান জমা রয়েছে। কয়েক বছর আগে অভিনয় থেকে নিজেকে দূরে রাখার বিষয়ে বিপাশা হায়াত জানিয়েছিলেন তিনি অভিনয়কে ভালোবাসেন কিন্তু সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে। নাটক তার কাছে পরিপূর্ণ এক শিল্প যেখানে বাণিজ্য অবশ্যই থাকবে। কিন্তু একটা সময় তার মনে হয়েছে বাণিজ্যই আসল শিল্প নয় এবং সবাই অনেক বেশি কম্প্রোমাইজ করছেন। তখন সিরিয়াসলি ছবি আঁকতে শুরু করেন তিনি কারণ আর্ট প্র্যাকটিস শতভাগ সময় দাবি করে এবং এভাবেই তিনি অভিনয় থেকে দূরে সরে গেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজিবির অভিযানে ভারতীয় স্কাপ সিরাপ জব্দ

বিজিবির অভিযানে ভারতীয় স্কাপ সিরাপ জব্দ

  মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) দেশের তরুন প্রজন্ম এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা ও করাল গ্রাস হতে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গতকাল (১৯ নভেম্বর) রাত্রী আনুমানিক ৯:৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫- হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের তোয়াখানা আলিম মাদ্রাসা হতে ১০০ গজ পশ্চিমে আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৫০ বোতল ভারতীয় স্কাপ সিরাপ (যাহা ফেন্সিডিল এর নায় কাজ করে) আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বর্তমানে আটককৃত ভারতীয় স্কাপ সিরাপ গুলো জিডি

আরও পড়ুন
language Change