তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল

অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

বর্তমানে পর্দায় নিয়মিত দেখা না গেলেও নানা কারণে আলোচনায়-সমালোচনায় সমানভাবেই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শোরুমের উদ্বোধন থেকে শুরু করে ব্র্যান্ড প্রমোশন এবং সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন লুকের ছবি পোস্ট করে তিনি ভক্তদের মাঝে সমানভাবেই আলোচিত। তবে কাজের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল থাকে মানুষের মাঝে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। বিয়ের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এটি তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। অপু বিশ্বাস বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।

ভবিষ্যতে নতুন করে সংসার পাতার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে রহস্য রেখে অপু বলেন, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেয়ার মতো অবস্থায় নেই। এদিকে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রল ও সমালোচনা নিয়ে তিনি মোটেও বিচলিত নন বলেও জানান। তিনি বলেন, এসব নেতিবাচক বিষয় নিয়ে বিচলিত হই না। বরং অধিকাংশ সময় এগুলো এড়িয়ে চলি এবং মাঝে মাঝে বেশ উপভোগও করি।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ নয় বছর বিয়ের কথা গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে সে কথা প্রকাশ করেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একজন ছেলে সন্তান রয়েছে।

সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের পরিবর্তন নিয়েও কথা বলেছেন অপু। আগের অপু বিশ্বাসই ভালো ছিল কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমি একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম… কারণ তখন বুঝতাম না ইমোশনের জন্য ক্যামেরা নয়, ক্যামেরা মানে পাবলিক ফেস করতে হয়।

অভিনয়ের পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কাজ করছেন তিনি। গত ঈদুল ফিতরে তার অভিনীত দুর্বার সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হয়নি। তবে আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমা সিক্রেট মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনই কোনো স্পষ্ট কথা বলতে রাজি হননি এই নায়িকা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তফসিলেন পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

তফসিলেন পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

ডেস্ক রিপোর্টঃ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে। রোববার ১ ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে অভিযান চালিয়ে ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
language Change