তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে ‘লুকোচুরি’

৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি'
পাঠক সংখ্যা
638


স্টাফ রিপোর্টার॥
রাজধানীর গুলশানে অবস্থিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যানের সরকারি বাসভবন সংস্কারকাজে ভয়াবহ অনিয়ম, অস্বচ্ছতা ও ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধির চিত্র উঠে এসেছে গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্তে। প্রাথমিকভাবে ৩০ লাখ টাকার প্রকল্প শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ২ কোটি ১৬ লাখ টাকায়-যা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় বড় ধরনের প্রশ্ন তুলেছে।

দরপত্রের আগেই ৮০% কাজ সম্পন্ন:
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চে কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই গোপনে সংস্কারকাজ শুরু হয়। কাজের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হওয়ার পর, চলতি বছরের জানুয়ারিতে নামকাওয়াস্তে দরপত্র আহবান করা হয়।

এ প্রক্রিয়াকে তদন্ত কমিটি সরাসরি “নিয়ম লঙ্ঘন” এবং “প্রহসনমূলক দরপত্র” হিসেবে আখ্যা দিয়েছে। অভিযোগ রয়েছে, পূর্বনির্ধারিত ঠিকাদার ‘মেসার্স নিয়াজ ট্রেডার্স’-কে বৈধতা দিতেই এই কাগুজে দরপত্র আয়োজন করা হয়।

৩০ লাখ থেকে ২.১৬ কোটি: ব্যয়ের অস্বাভাবিক উল্লম্ফন:
গুলশান ৬ নম্বর সড়কের ১ নম্বর প্লটে অবস্থিত ‘চেয়ারম্যান বাংলো’ সংস্কারের প্রাথমিক প্রাক্কলন ছিল মাত্র ৩০ লাখ টাকা। কিন্তু বাস্তবে খরচ দেখানো হয়েছে ২ কোটি ১৬ লাখ টাকা-প্রায় সাত গুণ বেশি।

তদন্ত কমিটির মতে, এই ব্যয় বৃদ্ধি “অযৌক্তিক” এবং এতে পরিকল্পিত আর্থিক অনিয়মের ইঙ্গিত রয়েছে। ব্যয়ের খাত, অনুমোদন প্রক্রিয়া এবং কাজের পরিমাণের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্যও শনাক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা:

অনিয়মের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলেমীন-এর। তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা:

অনিয়মের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলেমীন-এর।

তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং দায়িত্ব পালনে গুরুতর ব্যত্যয় ঘটেছে।

মৃত চেয়ারম্যানের নামও আলোচনায়:

ঘটনায় সংশ্লিষ্ট হিসেবে সাবেক চেয়ারম্যান মো. দিদিকুর রহমান-এর নামও উঠে এসেছে। তবে গত ২৪ অক্টোবর তার মৃত্যু হওয়ায় তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সুশাসন ও জবাবদিহিতার সংকট:
জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, কাজ শেষ হওয়ার পর দরপত্র আহবান করা দুর্নীতির একটি “ক্লাসিক প্যাটার্ন”-যেখানে প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়। এতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় না এবং প্রতিষ্ঠানিক শৃঙ্খলা ভেঙে পড়ে।

ব্যবস্থা কোথায়?

গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও এখনো দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপের খবর পাওয়া যায়নি।

এ অবস্থায় প্রশ্ন উঠছে-এটি কি কেবল কিছু ব্যক্তির ‘পুকুরচুরি’, নাকি পুরো ব্যবস্থার ভেতরে প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও দায়হীনতার বহিঃপ্রকাশ?
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের সুপারিশ বাস্তবায়ন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সংশ্লিষ্ট মহল। রাজউক প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদের কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে। তিনি জানান, বিষয়টি মিথ্যা। তদন্ত কমিটি আমাদের কোন অভিযোগ পায়নি। এমনকি তদন্ত প্রতিবেদনে আমাদের দায়মুক্ত করা হয়েছে। রাজউক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলেমীনের বক্তব্য পেতে যোগাযোগ করা হলে, তাকে পাওয়া যায়নি। তবে এর স্বপক্ষে তিনি কোন ডকুমেন্টস দেখাতে পারেননি। আমাদের কাছে রক্ষিত ডকুমেন্টস পর্যালোচনা করে দেখাযায় যে, তদন্ত কমিটি তদের দুর্নীতি অনিয়মের প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কলাপাড়ায় নারী ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

রোজি আক্তার হ্যাপী: কুয়াকাটা (পটুয়াখালী) থেকে : পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণ অভিযোগে রিয়াজ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) রাতে তাকে বালিয়াতলী ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে রিয়াজের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, রিয়াজ ও কিছু শ্রমিক লেমুপাড়া গ্রামে তরমুজ ক্ষেতে দিন মজুরের কাজ করতো। আর ওই নারী তাদের রান্নার কাজে সহায়তা করতো। গত সোমবার রাতে ওই নারীর বাবা তারাবি নামাজ পড়তে যায়। এসুযোগে লম্পট রিয়াজ ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে রিয়াজ পালিয়ে যায়। পরে ওই নারী লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাৎক্ষনিক

আরও পড়ুন
language Change