তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ব্যবসায়ীকে অপহরণ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন.

পাঠক সংখ্যা
638

রাজু খানঃ

গাজীপুরের কালিয়াকৈর থানার চান্দুরা এলাকার ওষুধ বিক্রেতা আলমগীর হোসেন। গত ২৯ এপ্রিল বিকাল ৪টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তার কোনো সন্ধান না পেয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পরে ছায়া তদন্ত করতে গিয়ে র‌্যাব জানতে পারে, মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।

র‌্যাব আরও জানতে পারে, গাজীপুর থেকে অপহরণ করে ওই ব্যবসায়ীকে রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করা হয়। খবর পেয়ে গতরাতে (সোমবার) অপহরণকারী চক্রের আটজনকে গ্রেফতারের পাশাপাশি ভুক্তভোগী আলমগীরকে (৪২) উদ্ধার করে র‌্যাব-১০ এর একটি দল।

র‌্যাব-১০ বলছে, আলমগীরের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। টাকা না পাওয়ায় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ছাড়া চালানো হয় নির্মম নির্যাতন। ভুক্তভোগীর শরীরে গরম তেল ঢেলে ও শরীরের বিভিন্ন স্থানে ইস্ত্রি দিয়ে ছেঁকা দিয়ে ঝলসে দেয় অপহরণকারীরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

তিনি বলেন, গত ২৯ এপ্রিল বিকাল ৪টায় গাজীপুরের কালিয়াকৈর চান্দুরা এলাকার বাসা থেকে বের হন ওষুধ ব্যবসায়ী আলমগীর। তিনি জমি কেনার জন্য কালিয়াকৈর থানার চান্দুরা চৌরাস্তার দিকে যান। তবে রাত ১১টার পরও আলমগীর ফিরে না আসায় ও কোনো খোঁজ-খবর না থাকায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

পরদিন ৩০ এপ্রিল সকাল ১১টায় আলমগীরের স্ত্রীর মোবাইল ফোনে অজ্ঞাত একজন ব্যক্তি ফোন দিয়ে জানায়, তারা আলমগীরকে অপহরণ করেছে। সে সময় আলমগীরকে নির্যাতন করে চিৎকারের আওয়াজ শুনিয়ে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেলে তারা আলমগীরকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরিবার দাবি করা মুক্তিপণের টাকা জোগাড় করতে না পেরে নিরুপায় হয়ে ভুক্তভোগীকে উদ্ধারের জন্য র‌্যাবের সঙ্গে যোগাযোগ করে।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন বলেন, সোমবার (১ মে) র‌্যাব-১০ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর বউবাজার ছনটেক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে অপহৃত আলমগীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এ সময় গ্রেফতার করা হয় সিয়াম আল জেরিন তালুকদার (৩৩), রাসেল শেখ ওরফে মিঠু (৩৩), শহিদুল ইসলাম (৩৭), প্রণব নারায়ণ ভৌমিক (৫০), মো. আলমগীর (৪২), আবদুর রব খান (৭৮), সৈয়দা জান্নাত আরা উর্মি (২৭) ও ইসরাত জাহান সায়লা (২৯) নামে মোট আটজনকে। অন্যদিকে পালিয়ে যান ইমন হোসেন ইমরান নামের আরেক সহযোগিতা।

এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, তিনটি চাকু, একটি হাতুড়ি, একটি ইস্ত্রি, একটি লাঠি, একটি বেলনা, একটি বেল্ট, একটি হুক্কা ও ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক বলেন, অপহরণকারীরা ভুক্তভোগী আলমগীরের কাছে জমি বিক্রির কথা বলে তাকে নিয়ে সুযোগের অপেক্ষায় বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। পরে বিকাল ৪টার দিকে তাদের সুবিধাজনক স্থানে নিয়ে গিয়ে খেলনা পিস্তল দিয়ে মৃত্যুর ভয় দেখায়। পরে সিএনজি অটোরিকশায় ছনটেক বউবাজার এলাকায় তাদের ডেরায় নিয়ে যায়। সেখানে নিয়ে আলমগীরকে সবাই মিলে লাঠি, বেলনা ও বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে। মারধরের একপর্যায়ে ভুক্তভোগীর শরীরের পেছনের অংশে গরম তেল ঢেলে দেয়। পরবর্তীতে শরীরের ওই স্থানসহ দেহের বিভিন্ন অংশে ইস্ত্রি দিয়ে ছেঁকা দিয়ে চামড়া তুলে ফেলে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করতে থাকে। এভাবে তারা দাবি করা মুক্তিপণ আদায়ের জন্য চাপ দিতে থাকে।

অতিরিক্ত ডিআইজি ফরিদ বলেন, গ্রেফতাররা বেশ কয়েকদিন ধরে গাজীপুরের চান্দুরাসহ দেশের বিভিন্ন এলাকায় জমি কেনার বাহানাসহ বিত্তশালী ব্যক্তিদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখাত। পরে ডেকে এনে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে তাদের অপহরণ করত। পরে তারা ছনটেকসহ তাদের বিভিন্ন ডেরায় নিয়ে গিয়ে আটকে রেখে তাদের ওপর অমানবিক নির্যাতন চালাত।

নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠানো হতো। পরবর্তী সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করত চক্রটি। গ্রেফতার শহিদুল ইসলাম ছোটন এর আগেও ভুয়া পুলিশের মামলায় গ্রেফতার হয়েছিলেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা

বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা

ডেস্ক রিপোর্টঃ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি এখন সরকার গঠনের প্রক্রিয়ায় এগোচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার চেহারা কেমন হবে এবং সেখানে কারা স্থান পাবেন, তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। মুক্ত আলোচনায় জানা গেছে, বিএনপি নতুন মন্ত্রিসভা ছোট করার পরিকল্পনা করছে। বর্তমানে ৪৩টি মন্ত্রণালয় থাকা সরকারের কাঠামোকে কমিয়ে ৩০টির নিচে নামানোর প্রস্তাব রয়েছে। একাধিক মন্ত্রণালয় একত্রিত করার চিন্তাও রয়েছে। উদাহরণস্বরূপ সড়ক পরিবহন ও রেল একই মন্ত্রণালয়ের আওতায় আসতে পারে। দলের লক্ষ্য হলো সরকারকে কার্যকর স্বচ্ছ ও জবাবদিহি মানসম্পন্ন করা। নতুন মন্ত্রিসভা গঠিত হবে অভিজ্ঞ ও নবীন নেতাদের মিশ্রণে। অভিজ্ঞ নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবেন, আর তরুণ মেধাবী নেতাদের উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। নারীর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বও নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন
language Change