তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে

শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুরঃ

শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড়ের প্রাকৃতিক বনাঞ্চল এখন ধ্বংসের পথে। বন বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী ও পাহারার দায়িত্বে থাকা অংশীদার/উপকারভোগীদের প্রত্যক্ষ যোগসাজশে কয়েক হাজার একর সংরক্ষিত শাল-গজারি বাগান ও সরকারি বনভূমি এবং সৃজিত বাগান এখন বৃক্ষশূন্য হওয়ার পথে। সম্প্রতি পাহাড়ে গাছ কাটার মহোৎসব শুরুর গত দুই দিনে পৃথক অভিযানে গাছ ও সরঞ্জামসহ দুই বনদস্যুকে আটক করা হয়েছে বলে বন বিভাগ জানায়। তবে সচেতন মহলের দাবি, এই অভিযান কেবল ‘আইওয়াশ’ ছাড়া আর কিছুই নয়।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দলীয় কাঠ চোরদের সৃজিত বাগানের অংশীদার করার পর থেকেই তাদের ছত্রছায়ায় গারো পাহাড়ে গাছ চুরির সিন্ডিকেট অপ্রতিরোধ্য হয়ে ওঠে। বর্তমান সময়ে প্রশাসনিক ডামাডোল পরিস্থিতির সুযোগ নিয়ে ওই সব বনদস্যুরাই দ্বিগুণ উৎসাহে আবারো মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় রাংটিয়া রেঞ্জের গজনী বিটের একটি সামাজিক বনায়নের বাগান থেকে উপকারভোগী ফয়জুদ্দিন ও তার সহযোগী সামেদুল প্রায় ১০টি আকাশমণি গাছ কেটে পাচারের চেষ্টা চালায়। সৃজিত বাগান কমিটির সভাপতি দুলাল মন্ডল জানান, ফয়জুদ্দিন বাগানের অংশীদার হয়েও গোপনে প্রায় ৮ লক্ষ টাকার কাঠ বিক্রি করে রাতের আঁধারে পাচার করেছে।

এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গজনী বিট কর্মকর্তা আবু সালেহীন। শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের বিট এলাকায় বন বিভাগ অভিযান চালিয়ে জজ মিয়া (৫০) ও জুমুর আলী (৪০) নামে দুই পেশাদার গাছ চোরকে আটক করে। বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ১০ ঘনফুট কাঠ, করাত, দা এবং পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটো ভ্যান জব্দ করা হয়। তবে অভিযানের সময় চক্রের মূল হোতা লাল চান বাদশা পালিয়ে যেতে সক্ষম হয়। বন বিভাগের এই অভিযানকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখলেও তাদের মতে, মূল হোতারা সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় কি যেন অদৃশ্য শক্তির ইশারায়।

অভিযোগ উঠেছে যে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বন বিভাগের দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা নিজেদের পিঠ বাঁচাতে রাতারাতি ভোল পাল্টে ফেলেছেন। এতদিন যারা বনের গাছ নিধনে পর্দার আড়াল থেকে সক্রিয় সহযোগিতা করতেন, তারাই এখন লোকদেখানো অভিযানে ব্যস্ত হয়ে উঠেছেন। অথচ ২২ হাজার একর বনভূমির বিশাল একটি অংশ এখন মরুভূমিতে পরিণত হতে চলেছে। সংরক্ষিত শাল ও গজারি বনের অস্তিত্ব বিলীন হওয়ায় বাস্তুচ্যুত হচ্ছে বন্যপ্রাণীরাও, যার ফলে প্রায়ই লোকালয়ে হাতির আক্রমণের মতো ঘটনা ঘটছে।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকায় বনজ সম্পদ রক্ষায় টহল জোরদার করা হয়েছে এবং আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমিন প্রতিনিধিকে বলেন, বনভূমির গাছ কাটা রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের ক্ষতি। স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিকের নামে মামলা প্রত্যাহার ও কারিমাকে গ্রেফতারের দাবিতে মানব বন্ধন 

  স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতারের দাবিতে মানব বন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়।  ১১ ই ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকার সময় সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে টঙ্গী স্টেশন রোড পূর্ব থানা গেটে মানব বন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশ মোঃ আব্দুল্লাহ আল মামুন। এ সময় গাজীপুর,টঙ্গী ও উত্তরার প্রায় ১০০/১৫০ সাংবাদিক উপস্থিত ছিলেন। মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব রিংকো, দৈনিক যায় যায় দিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি মোঃ রাজীব, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ জাহিদ হাসান জিহাদ, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ গাজী মামুন, আনন্দ টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ রাজীব

আরও পড়ুন
language Change