তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি জ্বালানি সংকটে খুলনার ১০ বিদ্যুৎকেন্দ্রের ৬টিই বন্ধ সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে চলছে মেধা ও যোগ্যতার যাচাই খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আলিম অসুস্থ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা অবহেলিতদের পাশে দাঁড়াতে চান বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা বদলাচ্ছে অসহায়দের জীবন শেরপুরে মা-বাবার ভালোবাসা পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে তুলে দেয় মেয়ে মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফের কাছে জিম্মি চার গ্রামের মানুষ দেশে সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার খালি পেটে রসুন খাওয়ার উপকারীতা মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আরও এক খুন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা টেক্সটাইল মিলের ইনচার্জ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এসএসসি পরীক্ষায় থাকছে ‘সাইলেন্ট এক্সপেল’ এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

অবহেলিতদের পাশে দাঁড়াতে চান বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন

অবহেলিতদের পাশে দাঁড়াতে চান বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ

দীর্ঘ চার দশকের রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে জীবনের সায়াহ্নে এসে এক নতুন সংকল্পে বুক বেঁধেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা রাশেদুল হাসান রঞ্জন। পদের মোহ নয়, বরং দলের অবহেলিত নেতাকর্মী আর সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই এখন তার একমাত্র লক্ষ্য। আসন্ন কাউন্সিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী এই নেতার কণ্ঠে এখন শুধুই ত্যাগের মহিমা।

রাশেদুল হাসান রঞ্জনের রাজনীতিতে হাতেখড়ি এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে। সেই থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন পর্যন্ত-রাজপথের কোনো কর্মসূচিতেই পিছিয়ে ছিলেন না তিনি। কেবল রঞ্জন নন, তার পুরো পরিবারই গণতান্ত্রিক লড়াইয়ে শামিল হয়েছে বারবার। বিগত শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার চরম মূল্য দিতে হয়েছে তাকে। রঞ্জন জানান, বিগত বছরগুলোতে প্রায় দুই মাস অন্তর আমাকে জেল খাটতে হয়েছে। মামলার খরচ আর জামিন পেতে গিয়ে পৈতৃক ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার খড়গ নেমে এসেছিল তার পরিবারের ওপরও। বিএনপি করার ‘অপরাধে’ চাকরি হারাতে হয়েছে তার সহধর্মিণীকে, যিনি পৌরসভায় কর্মরত ছিলেন।

একের পর এক মিথ্যা মামলা আর ষড়যন্ত্রের বেড়াজালে তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও তিনি নীতি থেকে বিচ্যুত হননি। বর্তমানে ৬০ বছর বয়সী এই নেতা কোনো প্রাপ্তির আশায় নয়, বরং ইতিহাসের পাতায় নিজের নামটুকু সেবার ব্রতে খোদাই করতে চান। তিনি বলেন, রাজনীতি করে খেতে হবে-এমন মানসিকতা আমার নেই। আমি চাই অবহেলিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মানের একটি জায়গা তৈরি করে দিতে। জীবনের এই পর্যায়ে এসে আর হারানোর কিছু নেই; শুধু মানুষের জন্য একটি উজ্জ্বল রাজনৈতিক ইতিহাস গড়ে যেতে চাই।

দীর্ঘ লড়াইয়ের পর অর্জিত ‘স্বাধীন বাংলায়’ এখন তিনি নেতাকর্মীদের অভিভাবক হতে চান। তৃণমূলের নেতাকর্মীদের মতে, রঞ্জনের মতো ত্যাগী ও পরীক্ষিত নেতারা নেতৃত্বে আসলে দল আরও সুসংগঠিত হবে। নিজের শেষ সময়টুকু মানুষের কল্যাণে উৎসর্গ করার যে প্রত্যয় রাশেদুল হাসান রঞ্জন ব্যক্ত করেছেন, তা এখন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করছে। সাধারণ সম্পাদক পদের মাধ্যমে সেই সুযোগ পাবেন কি না, তা সময়ই বলে দেবে; তবে কর্মীদের হৃদয়ে তিনি যে ইতোমধ্যে স্থান করে নিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জোর পূর্বক ধর্ষণ ও অশ্লীল আপত্তিকর ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেফতার

  নিজস্ব প্রতিনিধি: মোছাঃ জান্নাতুল ফেরদৌসি(২০), এর সাথে লাভলু আহম্মেদ(২৮) পিতা-ফরিদ আহম্মেদ, সাং-চকপাড়া দক্ষিন নালিতাবাড়ি, থানা-নালিতাবাড়ি, জেলা-শেরপুর এর মোবাইল ফোনের মাধ্যমে পরিচিত হয়। এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক হয় সেই সুবাদে তার সাথে ০৭/৬/২০২৩খ্রিঃ তারিখ ময়মনসিংহ জেলার বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে এ্যফিডেভিট মূলে কোর্ট ম্যারেজ করে বিবাহের পর তারা ময়মনসিংহ চরপাড়া কলনীতে ভাড়া বাসায় ১৪ দিন এক সাথে ছিলো। কিন্তু হঠাৎ উক্ত বিবাদী মোছাঃ জান্নাতুল ফেরদৌসিকে কোন কিছু না জানিয়ে বাসা থেকে চলে যায়।পরবর্তীতে জানতে পারে যে, বিবাদী তার নিজ গ্রামের বাড়িতে চলে গেছে তার এরুপ ব্যবহারে বিবাদীর এলাকায় আরো খোঁজ-খবর নিয়ে জানতে পারে যে, উক্ত বিবাদীর আরোও একজন স্ত্রী আছে।উক্ত বিবাদী ইতোপূর্বে ভিকটিমের কাছ থেকে বিবাহের পর হতে বিভিন্ন সময়ে কৌশলে আনুমানিক ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা নিয়েছে। কাবিন

আরও পড়ুন
language Change