স্টাফ রিপোর্টারঃ
সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ হয়েছে আজ। এই বিশেষ দিনটি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের গতি এবং জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর বর্তমান অবস্থা এই সংবাদ সম্মেলনে গুরুত্ব পাবে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত