তারিখ লোড হচ্ছে...

দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ...

বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের অ্যাগ্রো-ফুড ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে দক্ষ জনবল তৈরিতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)। অ্যাসেট প্রকল্পের আওতায় পরিচালিত এন্টারপ্রাইজ-বেইজড ট্রেনিং (ইবিটি) কার্যক্রমের মাধ্যমে আগস্ট ২০২৬ পর্যন্ত ১ হাজার ৯১৯টি ব্যাচে মোট ৪৬ হাজার ৫৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। নির্ধারিত প্রশিক্ষণ লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করেছে বাপার এ কার্যক্রম।

শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকেনি এ উদ্যোগ। প্রশিক্ষণপ্রাপ্তদের দক্ষতা যাচাইয়ে পরিচালিত কম্পিটেন্সি অ্যাসেসমেন্টে অংশ নিয়েছেন ৩০ হাজার ৮৬০ জন। এর মধ্যে ২৮ হাজার ৮৬৫ জন, অর্থাৎ ৯৩ দশমিক ৫৪ শতাংশ প্রশিক্ষণার্থীকে কম্পিটেন্ট হিসেবে মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে এ পর্যন্ত ২০ হাজার ৮০৫ জন প্রশিক্ষণার্থীর কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের তথ্য রেকর্ড করা হয়েছে।
বাপা সূত্রে জানা যায়, দেশের অ্যাগ্রো-ফুড ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ ও কর্মোপযোগী জনবল তৈরিই ইবিটি কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ ও কর্মপ্রত্যাশীদের বিভিন্ন কারিগরি ও কর্মদক্ষতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। প্রশিক্ষণ শেষে অনেকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বেকিং, প্যাকেজিং, বিক্রয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

নারীর অংশগ্রহণ ৫৬.৬৬ শতাংশ
বাপার ইবিটি কার্যক্রমে নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। মোট প্রশিক্ষণার্থীর মধ্যে ২৬ হাজার ৯৬ জন নারী, যা মোট অংশগ্রহণকারীর ৫৬ দশমিক ৬৬ শতাংশ। পাশাপাশি ৫৬ জন প্রতিবন্ধী ব্যক্তি এবং ৫৫৮ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এ প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এসেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি নারীদের কর্মসংস্থান ও আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বেকিংয়ের মতো খাতে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছেন।

মূল্যায়নে সাফল্য ৯৩.৫৪ শতাংশ

প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করতে কম্পিটেন্সি অ্যাসেসমেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ পর্যন্ত মূল্যায়নে অংশ নেওয়া ৩০ হাজার ৮৬০ জনের মধ্যে ২৮ হাজার ৮৬৫ জন কম্পিটেন্ট হিসেবে মূল্যায়িত হওয়ায় প্রশিক্ষণের কার্যকারিতার বিষয়টিও উঠে এসেছে।

বাপার সভাপতি মাহবুব আনাম বলেন, ৪৬ হাজারের বেশি প্রশিক্ষার্থীকে প্রশিক্ষণ সম্পন্ন করানো এবং মূল্যায়নে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের ৯৩ দশমিক ৫৪ শতাংশকে কম্পিটেন্ট হিসেবে পাওয়া আমাদের জন্য উৎসাহব্যঞ্জক সাফল্য। এখন আমাদের প্রধান লক্ষ্য হলো দক্ষ জনবলকে আরও বেশি কর্মসংস্থান ও আয়মুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা।

তিনি বলেন, দেশের অ্যাগ্রো-ফুড ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশে দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

বাপা সংশ্লিষ্টদের মতে, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে ইবিটি কার্যক্রম দেশের অ্যাগ্রো-ফুড ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছে। একই সঙ্গে নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণ এ কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ভেজাল বিরোধী অভিযান

স্টাফ রিপোর্টারঃ ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৬ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার, সয়াবিন তেল, মবিল, ডিটারজেন্ট পাউডার, কেমিক্যাল ও নকল স্টীল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সেল্ফ মবিল ফ্যাক্টরি’কে নগদ- ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, এন এস ব্রাদার্স, সৃষ্টি সয়াবিন তেল’কে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ফুড ল্যান্ড ফ্যাক্টরি’কে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ)

আরও পড়ুন
language Change