তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান

খাগড়াছড়িতে বিএনপি'র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান
পাঠক সংখ্যা
638

মো.মাসুদ রানা, খাগড়াছড়িঃ

খাগড়াছড়ির রাজনৈতিক ইতিহাসে এমন অনেক নাম রয়েছে, যারা ক্ষমতার আলোয় এসে পরিচিতি পেয়েছেন। তবে সেই আলো থেকে দূরে থেকে ও যাঁরা ত্যাগ, সংগ্রাম আর সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের মধ্যে অন্যতম খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান। তার রাজনৈতিক জীবন কোনো পদ বা পরিচয় এর গণ্ডিতে আবদ্ধ নয়; বরং এটি তিন দশকের বেশি সময় ধরে চলা নিরলস লড়াই, ত্যাগ আর নির্যাতনের এক জীবন্ত ইতিহাস।

দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক পথচলায় কুহেলী দেওয়ান বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে গত ১৭ বছর, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক দুঃসহ সময় হিসেবে বিবেচিত, সেই সময়ের প্রতিটি দিন ছিল তার জন্য একেকটি কঠিন পরীক্ষা। নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমানোর সুযোগও ছিল না তার ভাগ্যে। হামলা, মামলা, হুমকি আর নিরন্তর আতঙ্কে কেটেছে অসংখ্য রাত। কখনো অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে, কখনো বা হাইকোর্টের বারান্দায় ঘুরে ঘুরে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। একজন নারী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই বাস্তবতা নিঃসন্দেহে কঠিন। তবে সেই কঠিনতাকেই দৃঢ়তায় রূপ দিয়েছেন কুহেলী দেওয়ান। ভয় বা প্রতিকূলতার কাছে মাথা নত না করে তিনি থেকেছেন অবিচল, অটল। তার এই মানসিক শক্তি ও সাহসিকতা তাকে আলাদা করেছে অন্যদের থেকে।

দলের দুঃসময়ে, যখন অনেকেই নানান চাপের মুখে পিছিয়ে গেছেন, তখন কুহেলী দেওয়ান সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। কর্মীদের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন, সংগঠনের ভিতকে শক্তিশালী করেছেন। তার নেতৃত্বে মহিলা দলের কার্যক্রম শুধু টিকে থাকেনি, বরং প্রতিকূল সময়েও সংগঠনের প্রাণচাঞ্চল্য বজায় ছিল। ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে খাগড়াছড়িতে যে আন্দোলনের চিত্র দেখা গেছে, তা স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে পরিচালিত সেই আন্দোলনের পেছনে কাজ করেছেন অসংখ্য ত্যাগী নেতাকর্মী। কুহেলী দেওয়ান তাদের মধ্যে অন্যতম, যার অবদান এই আন্দোলনের শক্ত ভিত নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একটি শক্তিশালী সংগঠন কেবল শীর্ষ নেতৃত্বের উপর দাঁড়িয়ে থাকে না; বরং তৃণমূলের সেইসব নিবেদিতপ্রাণ কর্মীদের উপর নির্ভর করে, যারা দুঃসময়ে দলকে টিকিয়ে রাখেন। কুহেলী দেওয়ান সেই ধরনেরই একজন নেত্রী, যিনি ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আদর্শ ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন সময়ের দাবি। রাজনীতি কেবল ক্ষমতার সমীকরণ নয়,এটি আদর্শ, নিষ্ঠা ও আত্মত্যাগের এক দীর্ঘ পথচলা। সেই পথের প্রকৃত যাত্রীদের সম্মান জানানো না হলে রাজনীতির মূল চেতনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

স্থানীয়দের মতে, কুহেলী দেওয়ান আজ শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি সাহস, ধৈর্য ও আত্মত্যাগের প্রতীক। তার দীর্ঘ সংগ্রাম, অবিচল অবস্থান এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা খাগড়াছড়ির রাজনীতিতে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। খাগড়াছড়িবাসীর প্রত্যাশা, এমন ত্যাগী নেত্রীর অবদান যথাযথভাবে মূল্যায়িত হবে এবং তার দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি ইতিহাসে যথাযথ স্থান পাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে কৃষি কার্ডের জন্য কৃষকের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্প্রতিবার ১৬ জুলাই বিকেলে রামগড় পাতাছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুমন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত। রামগড় কৃষি অফিস সূত্রে যানা যায়, প্রথম ধাপে খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে আগামীকাল থেকে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। উদ্বোধনে বক্তারা কৃষকদেরকে সঠিক তথ্য প্রদান করে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এতে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ সহ স্থানীয় কৃষক বৃন্দ।

আরও পড়ুন
language Change