তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

সুপ্রিম কোর্টে বর্তমানে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি একটি নৈশকালীন বা দ্বিতীয় শিফটের ডাকঘর চালুর নির্দেশ দিয়েছে ডাক অধিদপ্তর। গত ১২ এপ্রিল মেট্রোপলিটন সার্কেল ঢাকা বরাবর পাঠানো পত্রে পোস্টমাস্টার জেনারেল এই নির্দেশনা প্রদান করেন। পত্রে আরও উল্লেখ করা হয়, নৈশকালীন সেবা চালুর পরবর্তী তিন মাসের ভ্যালু রিটার্ন সম্বলিত একটি প্রতিবেদন ডাক অধিদপ্তরে জমা দিতে হবে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড এস এম আরিফ মন্ডল ডাক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিলেন। সেই চিঠিতে তিনি জনসাধারণের দ্রুত ডাকসেবা নিশ্চিত করা, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জরুরি আদেশ ও আইনজীবীদের চিঠিপত্র যথাসময়ে প্রেরণ এবং সরকারি কাজের স্বার্থে সান্ধ্যকালীন ডাকসেবার গুরুত্ব তুলে ধরেন। জানা গেছে, বর্তমানে সুপ্রিম কোর্টের সাব-পোস্ট অফিসটি দুপুর ২টা পর্যন্ত সেবা প্রদান করে থাকে, যা প্রয়োজনীয় চাহিদার তুলনায় অপ্রতুল। নৈশকালীন এই ডাকঘর চালু হওয়ার ফলে প্রতি কার্যদিবসে রাত সাড়ে ৮টা পর্যন্ত গ্রাহকসেবা পাওয়া যাবে।

এর ফলে বিচারপ্রার্থী জনসাধারণের কাছে আদালতের জরুরি আদেশ ও চিঠিপত্র পাঠানো অনেক সহজ ও দ্রুততর হবে। বিশেষ করে ফৌজদারি মামলায় জামিনের আদেশগুলো দ্রুততম সময়ে সংশ্লিষ্ট জেলা জজ আদালত ও কারাগারে পৌঁছানো সম্ভব হবে। এতে অনলাইনে আদেশ প্রেরণের পাশাপাশি ডাকযোগের আনুষ্ঠানিক প্রক্রিয়াতেও আর বিলম্ব ঘটবে না, যার ফলে একজন নিরপরাধ ব্যক্তি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর প্রশাসনিক জটিলতা ছাড়াই দ্রুত কারাগার থেকে মুক্তি পাবেন।পাশাপাশি দেওয়ানি ও রিট মামলার আদেশগুলো পৌঁছাতে যে দীর্ঘ সময়ক্ষেপণ হতো, নতুন এই ব্যবস্থার ফলে তার অবসান ঘটবে। সুপ্রিম কোর্টের ডেসপ্যাচ সেকশন প্রতিদিনের ফাইলগুলো ওইদিন রাতেই জমা দিতে পারবে, ফলে ফাইলের স্তূপ জমে থাকার সুযোগ থাকবে না।

এছাড়া হাইকোর্ট বিভাগে অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষেত্রে কোনো পক্ষ যদি আপিল বিভাগে দ্রুত পদক্ষেপ নিতে চায়, তবে ডাকযোগে দ্রুত নোটিশ প্রাপ্তি তাদের আইনজীবী নিয়োগ ও পরবর্তী আইনি লড়াইয়ে বড় ধরনের সুবিধা দেবে। এই উদ্যোগের বিষয়ে এস এম আরিফ মন্ডল জানান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সহযোগিতায় এবং নিরবচ্ছিন্ন দাপ্তরিক যোগাযোগের ফলে অতি স্বল্প সময়ে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে। আরিফ মণ্ডল আরও বলেন, বিচারপ্রার্থী জনসাধারণের জন্য নৈশকালীন পোস্ট অফিস স্থাপনে ব্যক্তিগত উদ্যোগে এমন নাগরিক সুবিধা নিশ্চিত করায় নিজেকে সোশ্যাল ইঞ্জিনিয়ার মনে হচ্ছে। আর উচ্চ আদালতে জামিনের আদেশপ্রাপ্ত ব্যক্তিটি যেন জেলখানা থেকে কাল বিলম্ব না করে মুক্তি পায়-তবেই আমার এই উদ্যোগটি সার্থক হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গুলশানে স্পার অড়ালে বাহার রানা সুমনের মাদক বাণিজ্য ও নারী দিয়ে ফাঁদ

  নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান কুটনীতিক পাড়ায় স্পা র অন্তরালে ,বাহার, ম্যানেজার রানা, সুমন,গুলশান ২ রোড নং- ৯৯, হাউজ নং-৩৩/ এ , লিফটের-৬ , স্পা সেন্টারে নানান নামে-বেনামে তরুণ-তরুণী দিয়ে চলছে জমজমাট মাদক সহ ব্ল্যাকমেইলের রমরমা বাণিজ্য। ভয়ংকর অপরাধমূলক কর্মকান্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবক্ষয়ের কারনে অনেকটা প্রকাশ্যেই নীতিহীন ঘৃনীত জিনা ব্যাভিচার আর মাদকতায় সয়লাভ করে দিচ্ছে। প্রতিনিয়ত বাহারের এখান থেকে মাদক সাপ্লাই দেয়া হয় । স্থানীয় থানা পুলিশের নাকের ডগায় কি করে এমন অনৈতিক কর্মকান্ড চলছে তা প্রশ্নের জন্ম দিচ্ছে সাধারন মানুষের মাঝে। যারা এসব অনৈতিক কর্মকান্ড চালাচ্ছে তারা হলেন বাহার , ম্যানেজার রানা, সুমন , অভিযোগ রযেছে এসব দালালরা নারীদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে ফিল্মি স্টাইলে ব্ল্যাকমেলই করে দেহ ব্যবসা করাতে বাধ্য করছেন বলেও অভিযোগ উঠেছে। বাহার , ম্যানেজার

আরও পড়ুন
language Change