রুস্তম ফারাজী, কেশবপুরঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের সভাপতি হয়েছেন যশোরের কেশবপুর উপজেলার সন্তান শেখ শাহরিয়ার হোসেন। সে কেশবপুর প্রেসক্লাবের সদস্য শেখ শাহীনুর রহমানের সন্তান। গত শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তার সাংবাদিকদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। ছোট বেলা থেকেই তিনি মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন ছিলেন।
এলাকাবাসীর প্রত্যাশা, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে কেশবপুরের সুনাম আরও উজ্জ্বল করবেন। এ বিষয়ে সভাপতি শাহরিয়ার হোসেন বলেন, জবি প্রেসক্লাব সবসময় আপোষহীনভাবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর যেন গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয়, সে লক্ষ্যেই কাজ করে যাবো। এটা যেমন গৌরবের, তেমনি একটি বড় দায়িত্ব। তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে প্রেসক্লাব কাজ করবে।
সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে সবাই নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবে। এ ব্যাপারে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়া সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত