তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নৌপুলিশের প্রধান রেজাউল করিম, রংপুরে কমিশনার আবদুল মাবুদ নৃশংস হামলার শিকার সাংবাদিক আলী আশরাফ বোরো মৌসুমের ধান-চাল-গমের মূল্য নির্ধারণ ১০০ বছর বাঁচার উপায় জানুন বিএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক নজরুল ইসলাম গম দুর্নীতি মামলায় মুখোমুখি নুসরাত পাচার অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা সভাপতি-সম্পাদক পদে একক প্রার্থী হয়ে বিজয়ের পথে রাজ্জাক রাজ ও রিপন বাড়ল জ্বালানি তেলের দাম টেইলার্সের আড়ালে মাদক বিক্রি চানাচুরের প্যাকেটে শহীদ এম. মনসুর আলী থেকে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ বিএনপি সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও লক্ষাধিক টাকাসহ আটক ২ সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী শেরপুরে টিআরসি কনস্টেবল নিয়োগে ব্রিফিং প্যারেড কনটেন্ট ক্রিয়েটর দের জন্য দুঃসংবাদ  আগুনের ক্ষতিগ্রস্থ কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরল নকল বীজ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ডিলারকে জরিমানা সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ জাতীয়ভাবে পালন হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী কেশবপুরে উদ্বোধন হলো হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা কতদিন পরপর চুল কাটবেন  চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম গিলে খাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি দাম জানলে চোখ কপালে উঠবে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা জিয়া শিশু কিশোর মেলা' এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন কমিটি বিলুপ্ত ঘোষণা কক্সবাজারে ৩ জনকে গলা কেটে হত্যা

যুক্তরাষ্ট্রে নিজের ৮ শিশুকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে নিজের ৮ শিশুকে গুলি করে হত্যা
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় গুলি করে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে হত্যা করেছেন শামার এলকিন্স নামে এক ব্যক্তি। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভেপোর্ট শহরে ঘটে নৃশংস এ ঘটনা।

শ্রিভেপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন বলেন, রোববার ভোরে শ্রেভপোর্টের দুটি বাড়িতে চালানো এই হামলায় নিহতদের বয়স এক থেকে প্রায় ১২ বছরের মধ্যে। আহত প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন ছিলেন সন্দেহভাজনের সন্তানদের মা।
 
বোর্ডেলন বলেন, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যান ওই বন্দুকধারী। এ ঘটনার কারণ এখনও উদঘাটন করতে পারেননি তদন্তকারীরা। বোর্ডেলন বলেন, এখনও অনেক কিছু তদন্ত করা বাকি আছে। তবে, গোয়েন্দাদের ধারণা পারিবারিক কলহের জেরেই ঘটেছে এ হত্যাকাণ্ড। বোর্ডেলন আরও বলেন, পুলিশের রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে একটি আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এলকিন্স। এদিকে নৃশংস এ হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে পুরো শহরকে। শ্রিভেপোর্টের মেয়র টম আর্সেনো বলেছেন, এটি একটি মর্মান্তিক পরিস্থিতি, সম্ভবত আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা।

শ্রিভেপোর্টের বাসিন্দা এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে লিখেছেন, তার দল এই হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ রাখছে।

তিনি বলেন, এই অত্যন্ত কঠিন সময়ে আমরা ভুক্তভোগী, তাদের পরিবার ও প্রিয়জন এবং আমাদের শ্রিভপোর্ট সম্প্রদায়কে আমাদের চিন্তা ও প্রার্থনায় স্মরণ করছি।লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী এই ভয়াবহ ঘটনায় মর্মাহত। তিনি লিখেন, আমরা ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এমন বন্দুক হামলার প্রবণতা অনেক বেশি। সবশেষ ঘটনাটি ছাড়াও এ বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১১৯টি গুলির ঘটনা ঘটেছে, যার শিকার হয়ে ৭৯ জন শিশুসহ ১১৭ জন নিহত এবং ৪৫৮ জন আহত হয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীর মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজী তানজীদুল রিফাত: রাজধানীর মিরপুরে বাকিয়া সুলতানা তুরাবা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহ্ আলী থানা পুলিশ। মৃত তুরাবার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের উকিলপুর গ্রামে। বুধবার (১মে) বেলা ১১টার দিকে মিরপুরের চিড়িয়াখানা রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ফরিদের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসী জানান,এক বছর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে আফনানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে হয় তুরাবার৷ তুরাবা-আফনান দম্পতি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাঁশ পট্টির একটি বাড়িতে ভাড়া থাকতেন। নিহত তুরাবার শ্বশুর ফরিদ জানান,আমার ছেলের স্ত্রী তুরাবা বেশ কিছুদিন শারিরীক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। গত মাসে তাদেরকে ভাড়া বাসা থেকে নিজের বাড়িতে নিয়ে আসি। আজ বুধবার ১লা মে সকালে বাড়ির লোকজনদের ডাকচিৎকারে আমার ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে দেখি তুরাবা ভেতর থেকে দরজা বন্ধ করে

আরও পড়ুন
language Change