তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

এসএসসি দিচ্ছে না সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

এসএসসি দিচ্ছে না সাড়ে ৪ লাখ শিক্ষার্থী
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)। এ পরীক্ষা শুরুর আগেই ঝরে গেছে বা পরীক্ষা থেকে ছিটকে পড়েছে অন্তত সাড়ে চার লাখ শিক্ষার্থী। তারা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে না। এর পেছনে কারণ হিসেবে বাল্যবিয়ে, বিদেশে চলে যাওয়াসহ নানান কারণ উঠে এসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ১৮ লাখ ৯৫ হাজার ৩৯৯ জন। তাদের মধ্যে এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। সেই হিসাবে এসএসসির আগেই ছিটকে পড়েছে ৪ লাখ ৪৬ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে দুই বছর আগে (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করে ১৩ লাখ ৩৪ হাজার ৩৩৩ জন। এবারের এসএসসি পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে ১১ লাখ ৫ হাজারের বেশি। সে অনুযায়ী, ২ লাখ ২৮ হাজারের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করে তিন লাখ ৭৮ হাজার শিক্ষার্থী। তাদের মধ্য থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছে দুই লাখ ৩৬ হাজারের বেশি। সে অনুযায়ী- ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী ঝরে গেছে।

অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে দুই বছর আগে নবম শ্রেণিতে নিবন্ধন করেছিল এক লাখ ৮৩ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এক লাখ ছয় হাজারের কিছু বেশি শিক্ষার্থী। সে অনুযায়ী ঝরে গেছে ৭৭ হাজার শিক্ষার্থী। জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এ নিয়ে আমরা জরিপ ও গবেষণা করছি। সেটি শেষ হলে প্রকৃত কারণ বোঝা যাবে। এ মুহূর্তে নির্দিষ্ট কারণ বলা মুশকিল।

বিগত বছরের উদাহরণ দিয়ে তিনি বলেন, গত বছরে মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে ছিল একটি বড় কারণ। আবার অনেক ছেলে বিদেশে চলে গেছে। মেয়েদের ক্ষেত্রে এ সমস্যাটি বেশি দেখা গেছে, এটাই বড় কারণ ছিল। গতবারের অনুসন্ধানের পর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যেসব এলাকায় সমস্যা বেশি, যেমন- শরীয়তপুর ও মাদারীপুর, সেখানে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি মহিলা ও শিশু মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছে, তারা কাজ করছে।’

এদিকে, গতবারের তুলনায় এবার এসএসসিতে ৭৯ হাজার ২৩৫ পরীক্ষার্থী কমেছে। এবার মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। আগেরবার পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। অন্যদিকে এবার অনিয়মিত পরীক্ষার্থী চার লাখের বেশি। তাদের মধ্যে এক বিষয়ে উত্তীর্ণ হতে পরীক্ষা দিচ্ছে ২ লাখ ৬১ হাজারের বেশি পরীক্ষার্থী। বাকিরা দুই, তিন, চার বা সব বিষয়ে পরীক্ষা দিচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বড় দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

বড় দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

মো: হাচান আল মামুনঃ খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দীঘিনালা জোনের উদ্যোগে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। বড়দিন উপলক্ষে দীঘিনালা জোনের জোন কমান্ডার মহোদয়ের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আকিব মল্লিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে চার্চে উপস্থিত হয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বড়দিনের শুভেচ্ছা জানান এবং উৎসবটি যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় সে বিষয়ে জোনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ উপলক্ষে বড়দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দীঘিনালা জোন কর্তৃক গুরুত্বপূর্ণ সড়ক, চার্চ এলাকা ও আশপাশের স্থানে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। নিরাপত্তা ব্যবস্থায় স্থানীয় জনগণের স্বাভাবিক চলাচল ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্ন

আরও পড়ুন
language Change