তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সেতুর উদ্বোধন রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা জনসেবার দোহাই দিয়ে জনগণের টাকায় এমপিদের বিলাসিতা অনৈতিক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি দূরপাল্লা ও আন্তজেলায় ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চান ট্রাম্প একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেফতার বরগুনায় দৈনিক পুনরুত্থান পএিকার ১৩ তম বছরপূর্তি উদযাপন গুপ্ত’ রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দুই মাসে কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ ব আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ চট্টগ্রামে মাটি চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন দুই জেলায় নতুন ডিসি নিয়োগ সিরাজগঞ্জে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আটক শিক্ষার্থী বাজারে কমল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি অন্তর্বর্তী সরকার হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ হজযাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন ব্যাপক প্রস্তুতি সৌদির প্রতারিত অভিবাসীদের পাশে ব্র্যাক: চাটখিলে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরের নতুন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম অতিথি নিয়ে ব্যস্ত পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর শেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু গাছের ডালে ‘লাশ’ ভেবে আতঙ্ক, শেষ পর্যন্ত জীবিত উদ্ধার যুবক প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু এসএসসি পরিক্ষা ঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ দোকান নৌপুলিশের প্রধান রেজাউল করিম, রংপুরে কমিশনার আবদুল মাবুদ নৃশংস হামলার শিকার সাংবাদিক আলী আশরাফ বোরো মৌসুমের ধান-চাল-গমের মূল্য নির্ধারণ ১০০ বছর বাঁচার উপায় জানুন

হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন

হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

কার্টুন শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার হওয়া অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ‘কথা চলবে, কলম চলবে, বলে যাবো, লড়ে যাবা’সহ নানা প্রতিবাদী স্লোগানসংবলিত ফেস্টুন দেখা যায়।

কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, হাসিনা সরকারের সময় অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ঘটনার সঙ্গে হাসান নাসিমের গ্রেপ্তারের মিল রয়েছে। বক্তারা আজকের শুনানিতে হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন। জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, এখানে দাঁড়িয়ে আমার লেখক মুশতাক ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের কথা মনে পড়ছে। আমরা তাদের ভুলে যাইনি। হাসিনা সরকার লেখক মুশতাককে বাসা থেকে তুলে নিয়ে গুম করেছিল। হাসান নাসিমকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় আমাদের সেই স্মৃতিই ফিরে এসেছে। আবার তাকে কারাগারে পাঠানোয় আমরা কিশোরের কথাও স্মরণ করেছি।

তিনি আরও বলেন, হাসান নাসিমকে যে মামলায় তুলে নেওয়া হয়েছে, সেখানে তিন ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার দেখানোর কথা থাকলেও তা করা হয়নি। এমনকি তার ভাই ডিবি কার্যালয়ে গেলেও কারও কাছ থেকে কোনো সাড়া পাননি। পরে তার জামিনও মঞ্জুর হয়নি।জাহিদ আহসান দাবি করেন, আজকের শুনানিতে হাসান নাসিমকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তিনি সরকারের নীতির সমালোচনা করার ক্ষেত্রে লেখক, শিল্পী, চিত্রশিল্পী ও কার্টুনিস্টদের স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত রাফি বলেন, হাসিনার আমলে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ব্যবহার করে সে সময়কার সরকার জনগণের কণ্ঠরোধ করেছিল।

এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই একই আইন ব্যবহার করে মানুষের বাকস্বাধীনতা হরণ করছে। তিনি দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমের মুক্তির দাবি জানান। বিএনপি সরকারের উদ্দেশে খান তালাত রাফি বলেন, সরকার গঠনের দুই মাসের মাথায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ নানা সংকটে মানুষ বিপর্যস্ত। আপনারা হাসিনা হয়ে ওঠার যে মিশনে নেমেছেন, তা বাদ দিয়ে দেশের মানুষের জন্য জরুরি বিষয়গুলো নিয়ে সংসদে কথা বলুন। আপনারা হাসিনা হয়ে উঠতে চাইলেও, আমরা তা হতে দেব না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজয় ‘৭১ এর নতুন কমিটি গঠন:সভাপতি জসিম সম্পাদক রুবেল

চট্টগ্রাম অফিস ঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠণ বিজয় ‘৭১ এর আগামী ২০২২-২০২৪ মেয়াদের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাবেক নেতা মোঃ জসিম উদ্দিন চৌধুরী সভাপতি ও বিজয় ‘৭১ এর প্রতিষ্ঠাতা তরুণ সংগঠক লায়ন ডা. আর কে রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর মোমিন রোডস্থ সংগঠনের নিজ কার্যালয়ে উপদেষ্টাদের উপস্থিতিতে সর্বসম্ম‌তিক্রমে বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য বিদায়ী সভাপতি সজল চৌধুরী’কে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে সহসভাপতি মোঃ কুতুব উদ্দিন, অমর কান্তি দত্ত, উত্তম কুমার আচার্য্য, আনিস আহমেদ খোকন, জাকির হোসেন চৌধুরী বাচ্চু, মিনা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মনির আজাদ, ডা. এস

আরও পড়ুন
language Change