তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১০০ বছর বাঁচার উপায় জানুন

১০০ বছর বাঁচার উপায় জানুন
পাঠক সংখ্যা
638

লাইফস্টাইল ডেস্কঃ

পৃথিবীর কিছু জায়গায় মানুষ অস্বাভাবিকভাবে দীর্ঘ জীবন পায়। সেখানে শত বছর পার করা যেন খুব অদ্ভুত কিছু নয়। বিজ্ঞানীরা বলছেন, এসব অঞ্চলে জন্ম নেওয়া মানুষের শত বছর বেঁচে থাকার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় প্রায় দশ গুণ বেশি।

বিশ্বের এমন পাঁচটি জায়গা নিয়ে গবেষণা করে বিশেষজ্ঞরা খুঁজে পেয়েছেন দীর্ঘ জীবনের কিছু গোপন সূত্র। এই অঞ্চলগুলো হলো-নিকোয়া (কোস্টারিকা), সার্ডিনিয়া (ইতালি), ইকারিয়া (গ্রিস), ওকিনাওয়া (জাপান) এবং লোমা লিন্ডা (ক্যালিফোর্নিয়া)। গবেষণায় এসব অঞ্চলকে বলা হয় দীর্ঘজীবী অঞ্চল। এমনই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। 

কম খাওয়া, বেশি বাঁচা

এই অঞ্চলের মানুষের একটি বড় অভ্যাস হলো খাবারে সংযম। তারা কখনোই পেট ভরে খায় না। জাপানের ওকিনাওয়ায় বয়স্কদের একটি পুরোনো নিয়ম আছে, পেটের ৮০ ভাগ ভরলেই খাওয়া বন্ধ। গবেষণায় দেখা গেছে, কম ক্যালোরি গ্রহণ শরীরে বয়সজনিত অনেক রোগের ঝুঁকি কমায়। এতে ক্যানসার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো সমস্যার সম্ভাবনা কম থাকে।

শাকসবজি আর ফলই প্রধান খাবার

এই অঞ্চলগুলোর মানুষের খাবারের তালিকায় মাংস খুব কম। বরং শাকসবজি, ফল, ডাল ও উদ্ভিদভিত্তিক খাবারই বেশি। এতে শরীরের হৃদ্‌স্বাস্থ্য ভালো থাকে এবং দীর্ঘদিন সুস্থ থাকা সহজ হয়। জাপানের ওকিনাওয়ায় মিষ্টি আলু ও করলা ধরনের সবজি বেশি খাওয়া হয়। এগুলো শরীরে শক্তি ধীরে ধীরে দেয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

চা ও কফির অভ্যাস

গ্রিসের ইকারিয়া দ্বীপে মানুষ প্রতিদিন কয়েক কাপ চা ও কফি পান করে। গবেষণায় দেখা গেছে, এতে হৃদরোগের ঝুঁকি কমে। এসব পানীয়তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে।

পরিবার ও সমাজের বন্ধন

শুধু খাবার নয়, সামাজিক সম্পর্কও দীর্ঘ জীবনের বড় কারণ। এসব অঞ্চলের মানুষ পরিবার ও সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। নিয়মিত বন্ধু-স্বজনের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমায় এবং মানুষকে সক্রিয় রাখে।

আধ্যাত্মিকতা ও জীবনের উদ্দেশ্য

এই অঞ্চলের বেশিরভাগ মানুষ ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। গবেষকদের মতে, জীবনের একটি উদ্দেশ্য থাকা এবং নিয়মিত প্রার্থনা বা ধ্যান মানসিক শান্তি দেয়। এতে আয়ু কয়েক বছর পর্যন্ত বাড়তে পারে।

প্রকৃতির সঙ্গে সক্রিয় জীবন

ইতালির সার্ডিনিয়ার অনেক মানুষ পাহাড়ি এলাকায় বসবাস করে এবং জীবনের বড় সময় কৃষিকাজে কাটায়। প্রতিদিনের এই শারীরিক পরিশ্রমই তাদের সুস্থ ও দীর্ঘজীবী থাকতে সাহায্য করে। গবেষকদের মতে, দীর্ঘ জীবনের জন্য কোনো জাদুকরী ওষুধ নেই। বরং কিছু সহজ অভ্যাসই মানুষের আয়ু বাড়াতে পারে। কম খাওয়া, বেশি হাঁটা-চলা, শাকসবজি খাওয়া, পরিবার ও সমাজের সঙ্গে যুক্ত থাকা এবং মানসিক শান্তি বজায় রাখা। বিশ্বের এই পাঁচ অঞ্চলের মানুষের জীবনযাপন যেন আমাদের একটি বড় বার্তাই দেয় যে, সংযম আর সুস্থ অভ্যাসই হতে পারে দীর্ঘ জীবনের আসল রহস্য।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আম খাওয়ার পর ভুলেও খাবেন না যেসব খাবার

ডেস্ক রিপোর্ট: স্বাদে ও পুষ্টিতে ভরপুর আম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আম খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমে ভিটামিন-এ, সি, কে, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফোলেট ও বিটা-ক্যারোটিন ইত্যাদি পুষ্টিকর উপাদান আছে। গরমে নিয়মিত আম খেলে বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা। সেই সঙ্গে ত্বকে পাবেন উজ্জ্বলতা। এতসব গুণ থাকার পরেও এমন কিছু খাবার আছে, যা আমের সঙ্গে বা পরপরই খেলে সমস্যা হতে পারে। তাই জেনে নিন আম খাওয়ার পর কোন খাবারগুলো খাবেন না- টকদই গরমে অনেকেই টকদই আর পাকা আম একসঙ্গে খান। এই খাবার আপনার পেটের জন্য ক্ষতিকারক। এতে পেট ব্যথা, বমি, পেট ফোলার মতো সমস্যা বাড়তে পারে। তাই এই দুই খাবার একসঙ্গে খাবেন না। ভাত অনেকেই দুপুরে খাওয়ার পাতে আম নিয়ে বসেন। ভাতের সঙ্গে মসলাদার তরকারি থাকে। তারপর

আরও পড়ুন
language Change