তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি

সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি
পাঠক সংখ্যা
638

মো: হাচান আল মামুন, খাগড়াছড়িঃ

সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক ও জ্বালানি তেল চোরাচালানসহ সকল ধরনের অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে খাগড়াছড়ির বাবুছড়ায় জনসচেতনতামূলক সভা আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল ১০টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে ব্যাটালিয়ন সদরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী এবং ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ৪ নং দীঘিনালা ইউনিয়ন এর চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা । এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা এতে অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, ঐতিহ্যবাহী ৭ বিজিবি দুর্গম পাহাড়ি সীমান্তের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষায় সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে।

চোরাচালান প্রতিরোধের পাশাপাশি একটি নিরাপদ সীমান্ত গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।তিনি আরও জানান, ৭ বিজিবির দায়িত্বাধীন প্রায় ৫৮ কিলোমিটার সীমান্ত এলাকা অত্যন্ত দুর্গম। প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন। মাদক চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং নারী-শিশু পাচার বন্ধে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অধিনায়ক বলেন, বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আমরা নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, গরিব-দুঃস্থ মানুষের সহায়তা এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া সীমান্তে বহিঃশত্রুর যেকোনো অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সভা শেষে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন বিজিবির এই কর্মকর্তা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১৪ ট্রাক ভারতীয় চিনি আটক কান্ডে জড়িত তিন চোরাকারবারি!

  নিজস্ব প্রতিবেদক:: সিলেটে স্বরণ কালের সবচেয়ে বড় চোরাই ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দের ঘটনায় সিলেটে তুলপার চলছে! স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ফলাও করে সংবাদ প্রকাশের পাশাপাশি চোরাকারবারি আটক না হওয়ায় পুলিশের গাফলাতিকে দায়ি করছেন। অথচ এতোদিন মূলধারার সাংবাদিকরা ভারতীয় চোরাই চিনি নিয়ে তেমন কোন সংবাদ প্রকাশ করেননি। সবকিছু জানার পরও এই অবৈধ চিনির প্রকৃত মালিক কে, সেই সম্পর্কে কিছুই লিখছেননা। কারণ খেঁচু খুড়তে সাপ বেড়িয়ে আসবে, এসব চোরাকারবারিদের সাথে রয়েছে তাদের দহরমমহরম, পেয়ে থাকেন সাপ্তাহিক ও মাসিক বখরা। খোঁজ নিয়ে জানা যায় ১৪ ট্রাক ভারতীয় অবৈধ চিনির মধ্যে ১০ ট্রাক চিনির মালিক শীর্ষ দুই চোরাকারবারি গোয়াইনঘাট উপজেলার হাদার পাড় এলাকার নুরু ও রুবেল, বাকী ৪ ট্রাক চিনির মালিক সুজন নামের প্রশাসনের একজন কনস্টেবল। গোয়াইনঘাটের এই দুই শীর্ষ

আরও পড়ুন
language Change