ফিরোজ আহম্মেদ, টাঙ্গাইলঃ
বিপুল সংখ্যক ভক্তদের উপস্থিতিতে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ীতে শুরু হয়েছে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অরুণোদয় হতে শুরু হওয়া মহানামযজ্ঞ চলবে আগামী বুধবার (২৯ এপ্রিল) ব্রহ্ম মুহুর্ত পর্যন্ত। আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন।আগামী শুক্রবার (১ মে) শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ, কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল, মহন্ত বিদায় ও মহোৎসবের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে।
শ্রীশ্রী কালীবাড়ী পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলার বিখ্যাত কীর্তনীয়া দল নামকীর্তন পরিবেশন করছেন। দলগুলো হলো কুষ্টিয়া জেলার কৃষ্ণ কীর্তন সম্প্রদায়, ঝিনাইদহ জেলার গৌরবানী সম্প্রদায়, মানিকগঞ্জ জেলার নবীন কিশোর সম্প্রদায়, ফরিদপুর জেলার ব্রজকিশোর সম্প্রদায়, সিরাজগঞ্জ জেলার ভুবন মঙ্গল সম্প্রদায়, খুলনা জেলার ভুবন মোহিনী সম্প্রদায় এবং শিশু কৃষ্ণ সম্প্রদায়।
শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন বগুড়ার শ্রী উত্তম সাহা, ঢাকার শ্রী প্রীতম মন্ডল এবং নওগাঁর কুমারী বন্দনা মহন্ত। টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী জানান, এবাব ৮২ তম নামযজ্ঞ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সকল ধর্মের মানুষের সহযোগিতায় উৎসবটি প্রানবন্ত হয়ে উঠেছে। টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা হতে ভক্তরা উৎসব প্রাঙ্গনে আসছেন। ভক্তদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত